Thursday, July 9, 2026
HomeScrollদুর্গাপুরে তৃণমূলের সভা, কেন্দ্রকে আক্রমণ সায়নী ঘোষের
Tmc

দুর্গাপুরে তৃণমূলের সভা, কেন্দ্রকে আক্রমণ সায়নী ঘোষের

অমিত শাহকে নিয়ে বিস্ফোরক সায়নী

দুর্গাপুর: নির্বাচনের প্রাক্কালে দুর্গাপুরে (Durgapur) রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। রবিবার দুর্গাপুর পশ্চিম বিধানসভার দেশবন্ধু নগর মাঠে তৃণমূল কংগ্রেসের (TMC) এক জনসভা থেকে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) তীব্র ভাষায় আক্রমণ করেন দলের যুব সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সায়নী ঘোষ অভিযোগ করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই ব্যবহার করেও রাজনৈতিকভাবে সুবিধা করতে না পেরে এখন নির্বাচন কমিশনকেও প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, বাংলার মানুষ এই পরিস্থিতির বিরুদ্ধে নিজেদের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: নিরাপত্তাহীনতায় স্তব্ধ টলিপাড়া, মঙ্গলবার থেকে শ্যুটিং বন্ধের সিদ্ধান্ত শিল্পীদের

এদিন তিনি বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেও কটাক্ষ করেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ যদি আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন, তাহলে আগে সেই টাকা হাতে নেওয়ার পরামর্শ দেন তিনি। তার মতে, সেই অর্থ দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করে পরে ভোটাধিকার প্রয়োগ করা উচিত।

উল্লেখ্য, এই জনসভাটি অনুষ্ঠিত হয় তৃণমূল প্রার্থী কবি দত্তর সমর্থনে। সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের প্রার্থী প্রদীপ মজুমদার, জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, রাজ্য সাধারণ সম্পাদক শিবদশন দাশু এবং যুব সভাপতি পার্থ দিওয়াসি-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888