Saturday, July 11, 2026
HomeScrollএক আসনে ২ বিজেপি প্রার্থীর নমিনেশন! ভোটমুখী গোষ্ঠীদ্বন্দ্বে চরম অস্বস্তি পদ্ম শিবিরে
Assembly Election 2026

এক আসনে ২ বিজেপি প্রার্থীর নমিনেশন! ভোটমুখী গোষ্ঠীদ্বন্দ্বে চরম অস্বস্তি পদ্ম শিবিরে

একই আসনে জোড়া পদ্ম প্রার্থীর মনোনয়ন ভোটবাক্সে কী প্রভাব ফেলবে?

দিয়া: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে জেলায় জেলায় প্রকাশ্যে আসছে বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব। একই আসনে দুই বিজেপি নেতার মনোনয়ন পত্র (Nomination) জমা দেওয়াকে ঘিরে জোর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে নদিয়ায়। ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার (Nadia) কৃষ্ণনগর উত্তর বিধানসভায় তীব্র হয়েছে রাজনৈতিক তরজা।

গত ৭ তারিখে বর্ণাঢ্য শোভাযাত্রা করে কৃষ্ণনগর জেলা শাসক দফতরে মনোনয়নপত্র জমা দেন বিজেপির ঘোষিত প্রার্থী তারক চ্যাটার্জী। তবে তাঁর নাম ঘোষণার পর থেকেই দলের একাংশের মধ্যে অসন্তোষ দেখা যায়। প্রার্থী বদলের দাবিতে শুরু হয় বিক্ষোভ, যা ধীরে ধীরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বের রূপ নেয়।

আরও পড়ুন: পাঁচ বছর এলাকায় দেখা যায়নি, বনগাঁয় বিজেপি প্রার্থীকে গো-ব্যাক স্লোগান

এই পরিস্থিতির মধ্যেই বুধবার একই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে দাবি জানিয়ে মনোনয়নপত্র জমা দেন প্রবীণ নেতা চঞ্চল বিশ্বাস। ফলে একই বিধানসভা কেন্দ্রে দুই বিজেপি নেতার মনোনয়ন জমা পড়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

এই বিষয়ে তারক চ্যাটার্জীর বক্তব্য, দল তাঁকেই আনুষ্ঠানিকভাবে প্রার্থী করেছে এবং সেই অনুযায়ী তিনি মনোনয়ন জমা দিয়েছেন। অন্য কেউ মনোনয়ন জমা দিয়েছেন কি না, সে বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি।

অন্যদিকে চঞ্চল বিশ্বাস দাবি করেছেন, দল তারক চ্যাটার্জীকে প্রার্থী করলেও স্থানীয় কর্মীরা তা মেনে নেননি। কর্মীদের চাহিদা এবং দলের নির্দেশ অনুযায়ীই তিনি মনোনয়ন জমা দিয়েছেন বলে তাঁর বক্তব্য। একই আসনে দুই পদ্ম প্রার্থীর উপস্থিতি শেষ পর্যন্ত ভোটবাক্সে কী প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto