Saturday, April 11, 2026
HomeScroll‘৯০ লক্ষের মধ্যে ৬০ লক্ষই হিন্দু’, ভোটার তালিকা ইস্যু নিয়ে দাবি মমতার
Mamata Banerjee

‘৯০ লক্ষের মধ্যে ৬০ লক্ষই হিন্দু’, ভোটার তালিকা ইস্যু নিয়ে দাবি মমতার

তেঁতুলিয়ার সভা থেকে একের পর এক রাজনৈতিক বার্তা দেন মমতা

তেঁতুলিয়া: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আবহে শুক্রবার জোরদার প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একাধিক জনসভা ও পদযাত্রা মিলিয়ে ঠাসা কর্মসূচির মধ্যেই তেঁতুলিয়ার (Tentulia) সভা থেকে একের পর এক রাজনৈতিক বার্তা দেন তিনি।

সভামঞ্চ থেকে নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে মমতা অভিযোগ করেন, অন্য রাজ্য থেকে লোক ঢোকানো হচ্ছে বাংলায়। তাঁর দাবি, “অসমে ভোট দেওয়াতে উত্তরপ্রদেশ থেকে ৫০ হাজার লোক নিয়ে যাওয়া হয়েছিল, এখানেও সেই চেষ্টা চলছে।” পাশাপাশি ভোটার তালিকা নিয়েও সরব হন তিনি। মমতার কথায়, “৯০ লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে ৬০ লক্ষ হিন্দু ও ৩০ লক্ষ মুসলমান, এমনটাই সংবাদমাধ্যমে দেখেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।”

আরও পড়ুন: নির্বাচনের আবহের মাঝেই ভোট বয়কটের ডাক উঠল নন্দীগ্রামে

ইভিএম নিয়েও সতর্কবার্তা দেন তৃণমূল নেত্রী। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “ভোট দেওয়ার আগে সব বোতাম টিপে দেখে নেবেন ঠিকমতো কাজ করছে কি না। সমস্যা হলে ভোট বন্ধ করে দেবেন।”

এছাড়া আর্থিক প্রতারণা থেকে সাবধান থাকার বার্তা দিয়ে তিনি বলেন, “নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাউকে দেবেন না।” কেন্দ্রীয় সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তাঁর অভিযোগ, “দেশের কোনও এজেন্সি নিরপেক্ষ নয়, সবকিছু বিজেপির নিয়ন্ত্রণে।”

রাজনৈতিক বার্তায় স্পষ্ট আক্রমণ শানিয়ে তিনি বলেন, “বাংলাকে ভালো রাখতে হলে, লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথীর মতো প্রকল্প চালিয়ে যেতে হলে বিজেপিকে একটিও ভোট দেওয়া যাবে না।” একইসঙ্গে আত্মবিশ্বাসী সুরে জানান, “ভোট কাটা হলেও আমি জিতব।”

এদিন তেঁতুলিয়ার পর আরও দুটি জনসভা এবং একটি পদযাত্রা রয়েছে তাঁর। ভোটের আগে মমতার এই আক্রমণাত্মক প্রচার যে রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করবে, তা বলাই বাহুল্য।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto