Tuesday, May 26, 2026
HomeScrollঘরে গাদাগাদি করে রাখা ২৫০ কুকুর! উদ্ধার করল ব্রিটেনের সংস্থা
Britain

ঘরে গাদাগাদি করে রাখা ২৫০ কুকুর! উদ্ধার করল ব্রিটেনের সংস্থা

এই ঘটনায় তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে

ওয়েব ডেস্ক : একটি ঘরের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রাখা রয়েছে বিপুল সংখ্যক কুকুর (Dogs)। সেই সংখ্যা হল প্রায় ২৫০। এমনই একটি ছবি সামনে এসেছিল। যা নিয়ে তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে এআই ছবি মনে করেছিলেন। কিন্তু ঘটনাটি যে বাস্তব, তা জানিয়েছে ব্রিটেনের (Britain) প্রাণী সুরক্ষা সংস্থা রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস ( Royal Society for the Prevention of Cruelty to Animals (RSPCA)। এই সংস্থার সুপারিনটেনডেন্ট জো হার্স্ট বলেছেন, এই ঘটনা বেশ উদ্বেগজনক।

জানা গিয়েছে, চলতি বছরের প্রথম দিকে একটি ঘর থেকে প্রায় ২৫০টি কুকুরকে (Dogs) উদ্ধার করা হয়েছে। প্রথমিক তদন্তে উঠে আসে, পারিবারিক জটিলতা ও অব্যবস্থাপনার কারণে কুকুরের সংখ্যা দ্রুত বেড়ে যায়। ধীরে ধীরে তাদের বাসস্থানের পরিবেশ চরম অস্বাস্থ্যকর হয়ে ওঠে। তবে উদ্ধারের পর ৮৭টি কুকুরকে দেখাশোনার জন্য নিয়েছে ব্রিটেনের প্রাণী সুরক্ষা সংস্থা রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস (RSPCA)। বাকিদের দেওয়া হয়েছে অন্য এক সংস্থার কাছে।

আরও খবর : বিজ্ঞানীরা তৈরি করলেন পুরুষদের ‘গর্ভনিরোধক’!

রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালসের (RSPCA) তরফে এক পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে, ২০২১ সালের পর থেকে ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এমন কেস। শুধু গত বছরই সংস্থাটি ৪,২০০টিরও বেশি ঘটনায় হস্তক্ষেপ করেছে।

এদিকে যে কুকুরগুলিকে উদ্ধার করা হয়েছে, সেগুলির চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে ওই সংস্থা। তবে আইনি জটিলতার কারণে কুকুরগুলিকে দত্তক নেওয়া সম্ভব হয়নি। এদিকে সংস্থার তরফে আবেদন জানানো হয়েছে, যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁরা যেন এই প্রাণীগুলিকে দত্তক নেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D