Friday, May 29, 2026
HomeScrollমোথাবাড়ি কাণ্ডে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, ধৃতদের রাজনৈতিক পরিচয় জানতে চাইল আদালত
Supreme Court

মোথাবাড়ি কাণ্ডে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, ধৃতদের রাজনৈতিক পরিচয় জানতে চাইল আদালত

মোথাবাড়ি কাণ্ড ও সুপ্রিম কোর্টের কড়াকড়ি, সব বিচারককে নিরাপত্তা দেওয়ার নির্দেশ

ওয়েব ডেস্ক: মোথাবাড়ি কাণ্ডে (Mothabari Case) বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। মোথাবাড়ির ঘটনা থেকে শিক্ষা নিয়ে ঘটনার তদন্তে কোনও রকম খামতি দেখতে রাজি নয় দেশের শীর্ষ আদালত। বাংলার ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা এবং সুরক্ষা দিতে নির্দেশ শীর্ষ আদালতের। বিচারকদের নিরাপত্তা প্রত্যাহারের ক্ষেত্রে যে আদালতের অনুমতি প্রয়োজন হবে তাও এদিন স্পষ্ট করে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। এদিকে মামলার শুরুতেই মোথাবাড়ি কাণ্ডে অন্তবর্তী রিপোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ জমা দেয়। তদন্তের অগ্রগতির বিষয়ে বিস্তারিত জানিয়ে ওই রিপোর্ট জমা দেওয়া হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানিতে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিল এনআইএ (NIA)। এনআইএ-র তরফে আদালতকে জানানো হয়েছে, ওই দিনের ঘটনার ‘মাস্টারমাইন্ড’ বা মূল চক্রান্তকারীকে ইতিমধ্যেই জালে তোলা হয়েছে। তবে ধৃতদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের প্রশ্নে অস্বস্তি বাড়ল রাজনৈতিক মহলের।এক্ষেত্রে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বিষয়টি শুধুমাত্র কাগজে কলমে থাকুক, আমরা তা চাই না। এমনকী মামলাটি যাতে সাধারণ মামলা হিসাবে যাতে এনআইএ না দেখে তাও এদিন জানান নির্দেশে জানিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন: নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি, আইনশৃঙ্খলা খতিয়ে দেখতে রাজ্যে নির্বাচন কমিশনের দু’টি দল

ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে গত পয়লা এপ্রিল কালিয়াচকের মোথাবাড়িতে বিডিও অফিসের ভিতরে বিচারকদের ঘণ্টার পর ঘন্টা আটকে রাখা হয়। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। সুপ্রিম নির্দেশে ঘটনার তদন্ত করছে এনআইএ। ইতিমধ্যেই শীর্ষ আদালতের নির্দেশে কলকাতার বিশেষ সিবিআই আদালতে ১২টি এফআইআর দায়ের করেছে এনআইএ। যদিও ঘটনার পরেই গ্রেফতার করা হয় মোথাবাড়ি বিধানসভার আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি কাদেরিকে।এই ঘটনায় যুক্ত সন্দেহে স্থানীয় এক আইএসএফ কর্মী গোলাম রাব্বানিকে গ্রেফতার করে এনআইএ। গ্রেফতার করা হয় আরও দুই কংগ্রেস কর্মীকেও। শুধু তাই নয়, মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম ওরফে বাবু চৌধুরীকেও দফায় দফায় জেরা করেছে এনআইএ।রবিবারই মোথাবাড়ি কাণ্ডের মূল চক্রান্তকারীকে গ্রেফতার করেছে এনআইএ। তদন্তকারীদের দাবি, ওই দিনের হামলার ঘটনা ছিল পরিকল্পিত।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO