Tuesday, July 14, 2026
HomeScrollআশা ভোঁসলের স্মৃতিতে তৈরি হবে সঙ্গীতশিক্ষার স্কুল

আশা ভোঁসলের স্মৃতিতে তৈরি হবে সঙ্গীতশিক্ষার স্কুল

আশা ভোঁসলের অপূর্ণ ইচ্ছা পূরণে বড় সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের

ওয়েব ডেস্ক: আশা ভোঁসলের (Asha Bhosle) প্রয়াণে শোকস্তব্ধ দেশ-বিদেশের সঙ্গীত জগত। ৯২ বছর বয়সে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় আট দশকের দীর্ঘ কেরিয়ারে আশা ভোঁসলে শুধু অসংখ্য গানই উপহার দেননি, গড়েছেন একাধিক বিশ্বরেকর্ডও (World Record)। ২০১১ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস (Guinness Book of World Records) তাঁকে ‘মোস্ট-রেকর্ডেড আর্টিস্ট’ (Most Recorded Artist) হিসেবে স্বীকৃতি দেয়। ২০টিরও বেশি ভাষায় ১১,০০০-এর বেশি গান গেয়ে তিনি স্থাপন করেছেন এক অনন্য নজির। আশা ভোঁসলের স্মৃতিকে সম্মান জানিয়ে বড় ঘোষণা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis)।

সঙ্গীতকে শুধু নিজের কাছে রাখতে চাননি আশা ভোঁসলে। সঙ্গীতকে তিনি সবার মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। আর তাঁর দেখা সেই স্বপ্নকেই এবার পূর্ণতা দেওয়ার কথা ঘোষণা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, ‘আশা তাই’-এর স্মৃতিকে, তাঁর স্বপ্নকে সামনে রেখে সঙ্গীতশিক্ষার স্কুল তৈরি করবে মহারাষ্ট্রের সরকার। সাপ্তাহিক ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, দেবেন্দ্র ফড়নবীশ। এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, দেবেন্দ্র ফড়নবীশ জানান, সঙ্গীতশিক্ষার জন্য স্কুল তৈরি করার প্রস্তাব প্রথম দিয়েছিলেন ‘আশা তাই’-ই। তাঁর সেই স্বপ্নকেই এবার এগিয়ে নিয়ে যাবে মহারাষ্ট্র সরকার। পাশাপাশি আরও জানানো হয়েছে, আশা ভোঁসলের এই স্বপ্নপূরণের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, সেট নেবে মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন: আশা ভোঁসলের কোন বিশ্বকেকর্ড ছুঁতে পারেনি কেউ? জানলে চমকে উঠবেন আপনিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot