Saturday, May 30, 2026
HomeScrollছত্তীসগঢ়ে তাপবিদ্যুৎ প্রকল্পের বয়লারে বিস্ফোরণ, মৃত ৪ আহত বহু
Chhattisgarh

ছত্তীসগঢ়ে তাপবিদ্যুৎ প্রকল্পের বয়লারে বিস্ফোরণ, মৃত ৪ আহত বহু

ঘটনাস্থলে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি

ওয়েব ডেস্ক: ছত্তীসগঢ়ে (Chhattisgarh) বেদান্তের তাপবিদ্যুৎ প্রকল্পের (Explosion at Vedanta Power Plant) বয়লারে ভয়াবহ বিস্ফোরণ।মঙ্গলবার ছত্তিশগড়ের সক্তী জেলায় একটি বেদান্ত শিল্পগোষ্ঠীর বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে অন্তত চার জন শ্রমিক নিহত হয়েছেন। ১৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।ঘটনার পরেই দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্ল্যান্ট চত্বর জুড়ে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পুলিশ কর্মীরা ধ্বংসস্তূপ থেকে শ্রমিকদের বের করে আনেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার দুপুরে সক্তী জেলার সিংহিতারাই গ্রামের বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় প্রশাসন এবং পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে। পুলিশ সুপার প্রফুল ঠাকুর সন্ধ্যায় বলেন, ‘‘চার জন শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে এবং আরও ১৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন প্ল্যান্টের ভিতরেই আচমকা এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই কারখানায় আতঙ্ক ছড়িয়েছে। প্রাণ বাঁচাতে শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সবাই মিলে একসঙ্গে কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করতেই ঘটে বিপত্তি। ঘটনাস্থলে কার্যত পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এতেই অন্তত ৩০ থেকে ৪০ শ্রমিক আহত হয়েছে বলে খবর।কী কারণে এই ভয়াবহ বিস্ফোরণ, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনও কারণ—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: ‘আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO