Thursday, July 16, 2026
HomeScrollমৃত্যুর পর কী হয়? এবার সেই অভিজ্ঞতা শেয়ার করলেন এক ব্যক্তি
Scott Drummond

মৃত্যুর পর কী হয়? এবার সেই অভিজ্ঞতা শেয়ার করলেন এক ব্যক্তি

মৃত্যুর পর কীভাবে হয় ভালো-মন্দের হিসাব? জানালেন স্কট ড্রামন্ড

ওয়েব ডেস্ক : মৃত্যুর পর কী হয়? তা নিয়ে চিরকাল কৌতুহল রয়েছে সাধারণ মানুষের। এ নিয়ে নানান বিতর্ক রয়েছে। সম্প্রতি স্কট ড্রামন্ড (Scott Drummond) নামে এক ব্যক্তি ২০ মিনিটের মৃত্যুর (Death)অভিজ্ঞতা শেয়ার করেছেন। তা নিয়ে যেমন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তেমন বিশ্বজুড়ে জোর আলোচনা শুরু হয়েছে।

২৮ বছর বয়সে দুর্ঘটনার কবলে পড়েছিলেন স্কট (Scott Drummond)। এর পর অস্ত্রোপচারের টেবিলে মৃত ঘোষণা করা হয়েছিল তাঁকে। কিন্তু অলৌকিকভাবে তিনি আবার এজগতে ফিরে আসেন। আর ফিরে এসেই ওই অজানা জগতের গল্প শুনিয়েছেন তিনি। স্কট জানান, বুড়ো আঙুলের অস্ত্রোপচার করতে জটিল হয়ে উঠেছিল। একসময় নিজেকে শরীরের বাইরে অনুভব করেছিলেন তিনি। তিনি দাবি করেছেন, সেই সময় এক নার্স চিৎকার করে বলছিলেন স্কটকে মেরে ফেলেছেন। তার পরেই ওই নার্স কাঁদতে কাঁদতে অরপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যান।

আরও খবর : নববর্ষে এই নিয়মগুলি মানলে শুভ ফল দেবে, এই কাজগুলি করা থেকে বিরত থাকতে হবে 

স্কটের (Scott Drummond) দাবি, তাঁকে যখন মৃত বলে ঘোষণা করা হয়েছিল, তখন তিনি নিজেকে এক অতিপ্রাকৃত ও সুন্দর জায়গায় আবিষ্কার করেন। সেখানে এক অদৃশ্য সত্তা উপস্থিত ছিলেন। তিনি তাঁকে ফুলের বাগান ও বিশাল সবুজ তৃণভূমির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ওই অদৃশ্য সত্তা নাকি স্কটকে বলেছেন, তিনি যেন পেছনে ঘুরে না তাকান। সেই সময় তাঁর চোখের সামনে মৃত্যের আগের জীবনের একাধিক দৃশ্য ভেসে ওঠে।

স্কট আরও দাবি করেছেন, তিনি নিজের চোখে তাঁর জীবনের সমস্ত ভালো ও মন্দ বিচার হতে দেখেছিলেন। এছাড়া সেই জায়গায় কোনও কথা বলতে হচ্ছিল না। বরং টেলিপ্যাথিক পদ্ধতিতে সমস্ত যোগাযোগ সম্পন্ন হয়ে যাচ্ছিল। একটা সময় এত সুন্দর জায়গা ছেড়ে তিনি পৃথিবীতে ফিরতে চাইছিলেন না বলেও জানিয়েছেন। তিনি আরও দাবি করেন, তিনি যখন অজানা জগতে আরও এগিয়ে যাচ্ছিলেন তখন একটি হাত তার দিকে আসে। তাঁকে জানানো হয়, তাঁর সময় এখনও শেষ হয়নি। এর পর তাঁকে তাঁর শরীরে এবার ফিরিয়ে দেওয়া হয়। আর জ্ঞান ফিরতেই তিনি জানতে পারেন, গত ২০ মিনিট ধরে নাকি তিনি মৃত অবস্থায় ছিলেন।

তবে স্কট যে দাবি করেছেন, তা সত্যি, না নিজের বানানো কোনও গল্প? এ নিয়ে চর্চা জারি রয়েছে। তবে মৃত্যু নিয়ে তাঁর বর্ণনা গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot