Saturday, July 18, 2026
HomeScrollনিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা গাড়ির! মর্মান্তিক ঘটনা কর্নাটকে
Karnataka

নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা গাড়ির! মর্মান্তিক ঘটনা কর্নাটকে

ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : কর্নাটকে (Karnataka) মর্মান্তিক ঘটনা (Tragic Incident)। বাসের সঙ্গে ধাক্কা লাগল গাড়ির। তার জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ৯ জনের। মৃতদের মধ্যে ৫ জন শিশু রয়েছে বলে খবর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। তাঁকে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে বলে খবর। এই ঘটনা ঘটেছে শুক্রবার। ঘটনাটি ঘটেছে কর্নাটকের ইয়াদগির জেলায়।

জানা গিয়েছে, এই দুর্ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) ইয়াদগির জেলার সুরপুর ব্লকের শান্তাপুরা ক্রসিংয়ের কাছে। সূত্রের খবর, ১০ জন যাত্রীকে নিয়ে একটি এসইউভি যাচ্ছিল দ্রুত গতিতে। কিন্তু সেই সময় গাড়ির টায়ার ফেটে যায়। এর পরেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি বাসে সজোরে ধাক্কা মারে।

আরও খবর : ভোটের আগেই DA বাড়াবে কেন্দ্র? বেতন কত বাড়বে? দেখুন হিসেব

এর পরেই সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন লেগে যায়। এত অল্প সময়ের মধ্যে এত কিছু ঘটে যায় যে, কেউ গাড়ি থেকে বেরিয়ে আসতে পারেননি। কেউ তাঁদেরকে সাহায্য করার সুযোগও পাননি। এর ফলে গাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৫ শিশু সহ ৯ জনের।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বিভাগ ও উদ্ধারকারী দল। তার পরে মৃত দেহগুলিকে উদ্ধার করা হয়। এদিকে এই দুর্ঘটনায় বাসেও আগুন লেগে গিয়েছিল। তবে বাসে থাকা যাত্রীরা প্রাণে বেঁচে গিয়েছেন। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। কী করে এমন ঘটনা ঘটে গেল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot