Tuesday, June 2, 2026
HomeScrollভোটের আগেই DA বাড়াবে কেন্দ্র? বেতন কত বাড়বে? দেখুন হিসেব
DA

ভোটের আগেই DA বাড়াবে কেন্দ্র? বেতন কত বাড়বে? দেখুন হিসেব

বাংলার নির্বাচনে মহার্ঘভাতা ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার করতে চাইছে বিজেপি?

ওয়েব ডেস্ক: বাংলায় নির্বাচনের আগে ইস্তেহারে (BJP) স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ (DA) দেওয়া হবে। আর রাজ্যে ভোটের আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা আরেকবার বৃদ্ধি করতে পারে কেন্দ্র (Central Government)। অনুমান করা হচ্ছে, এবার ২ থেকে ৪ শতাংশ পর্যন্ত ডিএ বাড়াতে পারে মোদি সরকার। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ৫০ শতাংশ পেরিয়ে ৫৩ থেকে ৫৪ শতাংশ ছুঁতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে কেন্দ্র ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠন করেছে। যদিও এর সুপারিশ ২০২৭ সালের মধ্যে আসার কথা, তবে কার্যকারিতা ধরা হতে পারে ১ জানুয়ারি ২০২৬ থেকে। ফলে কর্মচারীরা এরিয়ার বা বকেয়া পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার আগে অন্তর্বর্তী স্বস্তি হিসেবে ডিএ বৃদ্ধির এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: মোদি সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা! ফোন করে অভিষককে কী বললেন রাহুল গান্ধী?

এখন প্রশ্ন হচ্ছে ডিএ বৃদ্ধি পেলে কর্মচারীদের মাসিক বেতন কতটা বাড়বে? এক্ষেত্রে বেসিক ১৮,০০০ টাকা হলে মাসে বাড়তে পারে ৩৬০–৫৪০ টাকা, বেসিক ৫৬,১০০ টাকা হলে বৃদ্ধি ১,১০০ টাকার বেশি হতে পারে। তবে উচ্চপদস্থ কর্মীদের ক্ষেত্রে, যাঁদের বেসিক ২.৫ লক্ষ, তাঁদের মাসিক বেতন ৫,০০০–৭,৫০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।

এদিকে রাজ্যে আবার ডিএ ইস্যু নতুন নয়। মহার্ঘভাতার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা। সেই প্রেক্ষাপটে বিজেপি এই বিষয়টিকে বড় রাজনৈতিক হাতিয়ার করেছে। বিশ্লেষকদের একাংশের মতে, ভোটের মধ্যেই যদি কেন্দ্র ডিএ বাড়ানোর ঘোষণা করে, তবে তা সরাসরি রাজনৈতিক বার্তা বহন করতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO