Saturday, July 18, 2026
HomeScrollএবার কপ্টারে চড়ে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে চলেছেন সিইও মনোজকুমার আগরওয়াল
West Bengal Assembly Election 2026

এবার কপ্টারে চড়ে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে চলেছেন সিইও মনোজকুমার আগরওয়াল

২০ ও ২১ এপ্রিল কপ্টারে চড়ে একাধিক জেলায় যাবেন মুখ্য নির্বাচনী আধিকারিক

ওয়েব ডেস্ক : ২৩ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার আগে হেলিকপ্টার চড়ে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে চলেছেন সিইও মনোজকুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal)। ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) সড়কপথে ভোট খতিয়ে দেখছেন। কিন্তু তাতে অনেকটাই সময় লাগছিল। তা কমিয়ে আনতেই এবার হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নিলেন মনোজকুমার আগরওয়াল।

আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। সেই কারণে আগামী ২০ ও ২১ এপ্রিল কপ্টারে চড়ে পশ্চিম মেদিনীপুর, মালদহ, উত্তর দিনাজপুর ও কোচবিহারে যাবেন মনোজকুমার আগরওয়াল। এই জেলাগুলিতে ভোটপ্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। মূলত, নির্বাচনী প্রচারে দ্রুত যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করেন নেতা-মন্ত্রীরা। এবার সেই পথেই হাঁটছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

আরও খবর : মে মাসেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, দিনক্ষণ জানাল পর্ষদ

আসন্ন নির্বাচনকে ঘিরে আপাতত তেমন কোনও অশান্তির ঘটনা সামনে আসেনি। কিন্তু, তা যে হবে না, তা আগে থেকে বলা সম্ভব নয়। একুশের নির্বাচনের সময় যে অভিযোগ তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। তবে চব্বিশের লোকসভা নির্বাচন মোটের উপর শান্তিতেই মিটেছিল। একজনেরও প্রাণহানির ঘটনা ঘটেনি।

সেই ধারা ছাব্বিশের নির্বাচনে বজায় রাখতে চায় কমিশন (Election Commission)। সেই কারণে ভোটের কাজে নিযুক্ত আধিকারিকদের একাধিক নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এর মাঝেই এবার হেলিকপটারে চড়ে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে চলেছেন সিইও মনোজকুমার আগরওয়াল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot