Monday, June 8, 2026
HomeScrollসবংয়ে ভোটের দিন মারধরের অভিযোগ! কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে উত্তেজনা
West Bengal Assembly Election 2026

সবংয়ে ভোটের দিন মারধরের অভিযোগ! কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে উত্তেজনা

আ'হ'ত ব্যক্তির নাম অনন্ত প্রামাণিক

পশ্চিম মেদিনীপুর: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) ভোটগ্রহণ চলাকালীন আবারও অশান্তির ছবি পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) সবং থেকে। অভিযোগ, ভোট দিতে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে মারধরের শিকার হন এক তৃণমূল কর্মী (TMC)।

আহত ব্যক্তির নাম অনন্ত প্রামাণিক। জানা গিয়েছে, সবং বিধানসভার ৮ নম্বর অঞ্চলের সাউতপাড়া এলাকার ১৪৫ নম্বর বুথে ভোট দিতে যাচ্ছিলেন তিনি। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে আটকায় এবং অভিযোগ অনুযায়ী, কোনও প্ররোচনা ছাড়াই মারধর করা হয়। ঘটনায় তাঁর পিঠে গুরুতর চোট লাগে বলে জানা গেছে।

আরও পড়ুন: নাগরাকাটায় উৎসবের ছোঁয়ায় ভোট! ভোর থেকেই লম্বা লাইন, কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ নির্বাচন

এরপর আহত অবস্থায় তাঁকে দ্রুত সবং হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন। তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার সামনে এসে কান্নায় ভেঙে পড়ে নিজের উপর হওয়া অত্যাচারের কথা জানান অনন্ত।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini