Sunday, July 26, 2026
HomeScrollসেতুর দাবিতে ভোট বয়কট গ্রামবাসীদের!
Purulia

সেতুর দাবিতে ভোট বয়কট গ্রামবাসীদের!

সিদ্ধান্ত নেওয়া হয় তুলসীবাড়ী গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে

ওয়েব ডেস্ক : ভোট গ্রহণ কেন্দ্রে বসে রয়েছেন ভোট কর্মীরা। রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সমস্ত রকম ব্যবস্থা থাকলেও ভোট দিতে আসেননি কোন ভোটার। কারণ তাদের দাবি আগে সেতু! পরে ভোট। এই দাবিতে ভোট বয়কট করলেন বহু ভোটার (Voters)।

এই ঘটনাটি পুরুলিয়ার (Purulia) পাড়া বিধানসভার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুলসীবাড়ী গ্রামের। এই গ্রামের বাসিন্দারা সেতু নির্মাণের দাবিতে ভোট বয়কট করে প্রতিবাদে সামিল হয়েছেন। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও খবর : ভোটে রক্ত ঝরল পিংলা বিধানসভায়, অশান্তির ছবি সবংয়েও 

জানা গিয়েছে, তুলসীবাড়ী থেকে ব্লক সদর চেলিয়ামা যাওয়ার জন্য রাস্তার উপর কাঞ্জীহারা জোড়ে দীর্ঘ দিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন গ্রামের বাসিন্দারা। কিন্তু কোন কাজ হয়নি। সেই কারণে গ্রামবাসীরা ভোট বয়কটের সিদ্ধান্ত নেন। যার ফলে বৃহস্পতিবার সকাল ১১ টা পর্যন্ত কোন ভোটার ভোট দিতে আসেননি।

গ্রামের বাসিন্দারা জানান, তুলসীবাড়ী সহ এলাকার ৭টি গ্রামের বাসিন্দাদের ব্লক সদর চেলিয়ামা, স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার জন্য একমাত্র এই রাস্তা। আর সেই গুরুত্বপূর্ণ কাঞ্জিহারা জোড়ে সেতু না থাকায় ভীষণ অসুবিধায় পড়তে হয় সকলকেই। তাই ওই গুরুত্বপূর্ণ রাস্তায় সেতু তৈরি না করার কারণেই ভোট বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয় তুলসীবাড়ী গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে। দলমত নির্বিশেষে সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99