Sunday, July 26, 2026
HomeScrollদ্বিতীয় দফা বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে, হাওড়ার ৪৫১৮ বুথে ১০ হাজার সিসি...

দ্বিতীয় দফা বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে, হাওড়ার ৪৫১৮ বুথে ১০ হাজার সিসি ক্যামেরা

স্পর্শকাতর বুথগুলিতে থাকবে দুটি করে ক্যামেরা

ওয়েবডেস্ক-  ২০২৬ এর ভোট (2026 West Bengal Assembly Election)  নির্বাচন কমিশনের (Election Commission)  কাছে অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ ছিল। আজ প্রথম দফার ভোট চলছে। দু এক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর এখনও পর্যন্ত প্রথম দফার ভোট শান্তিপূর্ণ। এবার ২৯ এপ্রিল দ্বিতীয় দফার (Second phase 29 April )  ভোট। ভোট রয়েছে হাওড়ার একাধিক আসনে। শান্তিপূর্ণ ভোট করাতে প্রত্যেক বুথেই থাকছে সিসি ক্যামেরা।

কমিশন সূত্রে খবর, আগামী ২৯ এপ্রিল হাওড়া জেলার চার হাজার ৫১৮ বুথে প্রায় ১০ হাজার অত্যাধুনিক মানের সিসি ক্যামেরা থাকবে। স্পর্শকাতর বুথগুলিতে থাকবে দুটি করে ক্যামেরা। হাওড়া জেলার অধিকাংশ বুথে সিসি ক্যামেরা লাগানোর কাজ প্রায় শেষ। সুষ্ঠু ভোট করাতে এবার স্পর্শকাতর বুথগুলিতে বিশেষ নজর দিচ্ছে কমিশন। জেলা নির্বাচন দফতর সূত্রে খবর, স্পর্শকাতর বুথগুলির ভিতরে ও বাইরে এবার একটি করে মোট ২ সিসি ক্যামেরা থাকবে। অতি স্পর্শকাতর বুথগুলিতে দুটি ক্যামেরা দুটি বাইরে থাকবে ও একটি ক্যামেরা বুথের ভিতরে থাকবে। প্রসঙ্গত, নির্বাচন কমিশন এবার সব বুথকেই স্পর্শকাতর বলেছে। হাওড়ার চার হাজার ৫১৮টি বুথই স্পর্শকাতর।

আরও পড়ুন-  তুফানগঞ্জে বুথ জ্যামিং-এর অভিযোগ, ভাঙচুর তছনছ অবস্থা

জেলা নির্বাচন দফতর সূত্রে খবর, বুথগুলিতে ভোটের আগের দিন ভোটকর্মীরা পৌঁছনোর পর থেকেই নজরদারি শুরু হবে। সেই নজরদারি চলবে ভোটের শেষ দিন পর্যন্ত। কমিশনের লক্ষ্য অবাধ ও শান্তিপূর্ণ ভোট। প্রথম দফার ভোটে উতরে গেলেও কমিশনের কাছে এখনও দ্বিতীয় দফা অনেক চ্যালেঞ্জিং।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99