Saturday, July 25, 2026
HomeScrollদলের তরফে আর্থিক সাহায্য নেই, সাইকেলে চড়ে গ্রামে গ্রামে প্রচারে সপার প্রার্থী...
Samajwadi Party candidate Lakshminarayan Hemram

দলের তরফে আর্থিক সাহায্য নেই, সাইকেলে চড়ে গ্রামে গ্রামে প্রচারে সপার প্রার্থী লক্ষ্মীনারায়ণ হেমরম

প্রতীক ‘হাতি’ চিহ্নে ভোট দেওয়ার অনুরোধ গ্রামবাসীদের কাছে

পূর্ব বর্ধমান- ঢাকঢোল-সহ জাঁকজমক প্রচারের ভিড়ে ব্যতিক্রমী ছবি, গ্রামে গ্রামে সাইকেলে ঘুরে ভোট চাইছেন বহুজন সমাজপার্টির প্রার্থী লক্ষ্মীনারায়ণ হেমরম (Samajwadi Party candidate Lakshminarayan Hemram )।  পূর্ব বর্ধমানের (East Burdwan)  ভাতার বিধানসভায় (Bhatar Assembly)  ভোটের প্রচারে দেখা যাচ্ছে দুই বিপরীত ছবি। একদিকে প্রথম সারির রাজনৈতিক দলগুলির জাঁকজমকপূর্ণ প্রচার—চারচাকা গাড়ির বহর, ঢাকঢোল, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন চিত্র ধরা পড়ল ভাতারের কালুকতাক গ্রামে।

বৃহস্পতিবার সকাল প্রায় দশটা নাগাদ বহুজন সমাজ পার্টির প্রার্থী লক্ষীনারায়ণ হেমরমকে দেখা গেল একাই সাইকেলে চড়ে গ্রামে গ্রামে প্রচার চালাতে। নেই কোনও কর্মী-সমর্থকের ভিড়,  নেই গাড়ির বহর—নিজের মতো করে সাধারণ মানুষের দরজায় পৌঁছে ভোটের আবেদন জানাচ্ছেন তিনি। তার প্রতীক ‘হাতি’ চিহ্নে ভোট দেওয়ার অনুরোধ করছেন গ্রামবাসীদের কাছে।

প্রার্থী লক্ষীনারায়ণ হেমরম জানান, “আমরা খেটে খাওয়া ও দরিদ্র মানুষের পাশে থাকি। দলের পক্ষ থেকে তেমন আর্থিক সাহায্য নেই যে বড় আয়োজন করে প্রচার করব। তাই সাইকেলেই বেরিয়ে পড়েছি। মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।”

তিনি আরও বলেন, “যে গ্রামে যাচ্ছি,  মানুষ আমাকে দেখে নিজেরাই এগিয়ে আসছেন।”

আরও পড়ুন-  ভোটের শেষ লগ্নে নন্দীগ্রামে সংঘর্ষ! তৃণমূল অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ

এই ব্যতিক্রমী প্রচার পদ্ধতি দেখে এলাকার সাধারণ মানুষও কিছুটা অবাক। যেখানে চারদিকে উৎসবের আমেজে প্রচার চলছে, সেখানে এক প্রার্থীর এই সরল প্রচার আলাদা করে নজর কেড়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99