Thursday, June 18, 2026
HomeScrollদ্বিতীয় দফায় শান্তিপূর্ণ ভোট করাতে বড় পদক্ষেপ কমিশনের
West Bengal Assembly Election 2026

দ্বিতীয় দফায় শান্তিপূর্ণ ভোট করাতে বড় পদক্ষেপ কমিশনের

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকেও নয়া নির্দেশ কমিশনের

ওয়েব ডেস্ক : বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া প্রথম দফায় বাংলায় শান্তিপূর্ণই ভোট হয়েছে (West Bengal Assembly Election 2026)। এর পর দ্বিতীয় তথা শেষ দফার ভোট হবে আগামী ২৯ এপ্রিল। সেদিন ১৪২টি আসনে ভোট হবে। এর মধ্যে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। আরে শেষ দফাতেও শান্তিপূর্ণ ভোট করাতে আরও কড়া হচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, বাংলায় আরও ১০ জন পুলিশ পর্যবেক্ষককে (Police Observer) পাঠানো হচ্ছে।

মূলত, এবার বিধানসভা নির্বাচনে (Assembly Election) ২৯৪টি আসনের জন্য একজন করে পর্যবেক্ষক নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। পুলিশ পর্যবেক্ষক ছিলেন ৮৪ জন। তবে দ্বিতীয় দফার ভোটের জন্য আরও ১০ জন পুলিশ পর্যবেক্ষককে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এদিকে প্রথম দফায় দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দ্বিতীয় দফার ভোটের জন্য বিভিন্ন এলাকাতে পৌঁছতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর : ৫ তারিখেই দাঙ্গাবাজদের বিসর্জন হবে, হুঙ্কার তৃণমূল সাংসদের

এদিকে দ্বিতীয় দফার জন্য ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে নিরাপত্তার দায়িত্বে। শুধু কলকাতায় (Kolkata) থাকবে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ফলে ভোটের আগে ও পরের দিন শহরে থাকবে প্রায় ২২ হাজার আধা সামরিক বাহিনী।

এর পাশাপাশি থাকে প্রায় ১০ হাজার পুলিশও। অন্যদিকে, শহরের বিভিন্ন জায়গায় তল্লাশিও শুরু হয়েছে। কয়েকজন দুষ্কৃতীকে গ্রেফতারও করেছে পুলিশ। ফলে বোঝাই যাচ্ছে, দ্বিতীয় দফার জন্য কড়া নিরাপত্তা থাকতে চলেছে কলকাতায়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO