Wednesday, June 10, 2026
HomeScrollদু’ভাগে ভাগ হয়ে যায় সমুদ্র, খুলে যায় রহস্যময় রাস্তা! কোথায় রয়েছে এই...
Miracle Sea Road

দু’ভাগে ভাগ হয়ে যায় সমুদ্র, খুলে যায় রহস্যময় রাস্তা! কোথায় রয়েছে এই ‘অলৌকিক’ জায়গা? জেনে নিন

দৃশ্যটি বিস্ময় জাগালেও, এর পিছনে রয়েছে স্পষ্ট বৈজ্ঞানিক কারণ! জানেন সেটি কি?

ওয়েব ডেস্ক: প্রকৃতির বিস্ময়কর খেলায় মাঝেমধ্যেই স্তম্ভিত হয়ে যায় মানুষ। বিশেষ এক সময়ে এমনই এক বিরল দৃশ্যের দেখা মেলে দক্ষিণ কোরিয়ার (South Korea) জিনডো দ্বীপে (Jindo Island), যেখানে সমুদ্র যেন আচমকাই দুই ভাগে বিভক্ত হয়ে তৈরি করে এক রহস্যময় পথ। এই ঘটনাকে ঘিরেই প্রতি বছর সেখানে ভিড় জমায় হাজার হাজার পর্যটক।

স্থানীয়দের কাছে ‘মিরাকল সি রোড’ (Miracle Sea Road) নামে পরিচিত এই প্রাকৃতিক বিস্ময়টি জিনডো দ্বীপের সঙ্গে মোডো দ্বীপ-এর সংযোগ স্থাপন করে। নির্দিষ্ট সময়ে সমুদ্রের জল সরে গিয়ে প্রায় ২.৮ কিলোমিটার দীর্ঘ এবং ৪০ মিটার চওড়া একটি পথ বেরিয়ে আসে। সেই পথ দিয়েই মানুষ হেঁটে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে পৌঁছে যেতে পারেন, যা প্রথম দেখলে একেবারেই ‘অলৌকিক’ মনে হয়।

আরও পড়ুন: পৃথিবীতেই রয়েছে প্লাস্টিক-খেকো গাছ! পরিবেশ বাঁচাতে সস্তার উপায় আবিষ্কার বিজ্ঞানীদের

এই দৃশ্যটি বিস্ময় জাগালেও, এর পিছনে রয়েছে স্পষ্ট বৈজ্ঞানিক কারণ। জোয়ার-ভাটার প্রভাব এবং চাঁদ-সূর্যের মহাকর্ষীয় টানের ফলে নির্দিষ্ট সময়ে সমুদ্রের জলস্তর অনেকটাই নেমে যায়। তখনই জলের তলায় থাকা মাটির রাস্তা দৃশ্যমান হয়ে ওঠে। এই পথ স্থায়ী নয়, বছরের নির্দিষ্ট সময়েই মাত্র কয়েক ঘণ্টার জন্য দেখা মেলে এই বিরল ঘটনার।

এই প্রাকৃতিক ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত হয় জিনডো সি পারটিং ফেস্টিভ্যাল। সাধারণত এপ্রিলের শেষ দিকে অনুষ্ঠিত এই উৎসব ঘিরে তৈরি হয় এক বিশেষ আনন্দঘন পরিবেশ। দেশ-বিদেশের পর্যটকরা সমুদ্রের মাঝখান দিয়ে হাঁটার অভিজ্ঞতা নিতে ছুটে আসেন এখানে। পাশাপাশি চলে লোকসংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনকি সমুদ্রতল থেকে ঝিনুক সংগ্রহের মতো আকর্ষণীয় কার্যক্রম।

দক্ষিণ কোরিয়ার পর্যটন মানচিত্রে এই ‘সমুদ্র বিভাজন’ এক অনন্য সংযোজন। প্রকৃতি, বিজ্ঞান এবং সংস্কৃতির এমন মেলবন্ধন খুব কম জায়গাতেই দেখা যায়। তাই প্রতি বছর এই রহস্যময় দৃশ্য উপভোগ করতে ভিড় বাড়ছে, আর জিনডো দ্বীপ হয়ে উঠছে বিশ্ব পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণের কেন্দ্র।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d