Wednesday, June 10, 2026
HomeScrollচাপড়ায় তৃণমূলের প্রচারে বাধা, চলল গুলি, অভিযোগ ISF কর্মীর বিরুদ্ধে

চাপড়ায় তৃণমূলের প্রচারে বাধা, চলল গুলি, অভিযোগ ISF কর্মীর বিরুদ্ধে

আহত একজন আইএসএফ কর্মী, উভয় পক্ষের দুজন গ্রেফতার  

নদিয়া- চাপড়ায় (Nadia, chapra) তৃণমূলের প্রচারে বাধা, হুমকি,  গুলি চালানোর অভিযোগ ISF এর বিরুদ্ধে,  জনরোষের শিকার ISF কর্মী।  তৃণমূল কংগ্রেসের (TMC)  প্রচারে বাধা দিতে গিয়ে জনরোষের শিকার হলেন আই এসএফ কর্মীরা। এই ঘটনায় একজন আইএসএফ কর্মী গুরুতর জখম হয়েছেন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে চাপড়ার হাতিশালা ২ অঞ্চলের অন্তর্গত হাঁটরা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার তৃণমূল ছেড়ে ISF এ যোগদান করেন হাতিশালা ২ অঞ্চল তৃণমূলের সভাপতি মহিদুল ইসলাম দফাদার ওরফে ঝন্টু। এই ঝন্টুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক খুন সহ দুষ্কৃতী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। গতকাল রাতে হাঁটরা এলাকায় নির্বাচনী প্রচার করেছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ সেই সময় ঝন্টুর নেতৃত্বে বেশ কিছু দুষ্কৃতী তাদের উপর হামলা চালায়। তা দেখে আশেপাশের লোকজন ছুটে এসে ঝন্টু বাহিনীকে ঘিরে ফেলে মারধর শুরু করে, এরফলে একজন আইএসএস কর্মী জখম হন।

আরও পড়ুন-  মোদির ঝালমুড়ি খাওয়া নিয়ে উত্তরপাড়া থেকে তীব্র কটাক্ষ মমতার

বেগতিক দেখে প্রাণ বাঁচাতে ঝন্টু শূন্যে গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। অন্যান্য আইএসএফ কর্মীরাও বাইক ফেলে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাপড়া থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d