Thursday, June 11, 2026
HomeScrollদিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা
Heatwave Alerts

দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা

৪৫ ডিগ্রি ছুঁয়ে ফেলল উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গে কত তাপমাত্রা?

কলকাতা: তাপপ্রবাহে (Heatwave Alerts) হাঁসফাঁস গোটা দেশ। উত্তর থেকে দক্ষিণ- সব জায়গায় তাপমাত্রার রেকর্ড ভাঙছে। হাঁসফাঁস গরমে নাজেহাল দেশবাসী। দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন। শুধু উত্তর ভারতই নয়, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতেও তীব্র দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে। আগমী তিন দিন এই পরিস্থিতি বজায় থাকবে।
দহনজ্বালার সাক্ষী থাকল দেশের এক বিশাল অংশ। মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, দেশের বেশির ভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। তবে পশ্চিম হিমালয় অঞ্চল, পূর্ব ভারত সংলগ্ন উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ এবং দেশের পশ্চিম উপকূলে তাপমাত্রা খুব একটা বাড়বে না এই সময়ে। শুক্রবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। টানা দু’দিন তাপপ্রবাহের পরিস্থিতি চলছে দিল্লিতে। হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। দিল্লি ছাড়াও রাজস্থান, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে।
তাপপ্রবাহের পরিস্থিতি চলবে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানায়। ২৭ এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। রাজস্থানের পরিস্থিতি আবার কিছুটা আলাদা। সেখানে দিনের বেলা প্রচণ্ড গরমের পাশাপাশি রাতেও তাপমাত্রার পারদ সেভাবে নামছে না। আবহাওয়া দফতরের পরিভাষায় রাজস্থানে ‘ওয়ার্ম নাইট’ বা উষ্ণ রাত নথিভুক্ত করা হয়েছে। ওড়িশার ঝাড়সুগুডায় এদিন তাপমাত্রা পৌঁছেছে ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল সমগ্র দেশের মধ্যে সর্বোচ্চ। দক্ষিণবঙ্গ সহ পার্শ্ববর্তী বিহারেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আবহাওয়া দফতরের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারের বিস্তীর্ণ এলাকায় তীব্র তাপপ্রবাহ (Heat Wave) শুরু হয়েছে। ২৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকলে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d