Wednesday, June 17, 2026
HomeScroll৯ এবং ১০ নম্বরে নেমে দাপুটে সেঞ্চুরি! বিশ্ব ক্রিকেটে ‘বিরল’ রেকর্ড গড়লেন...
First Class Cricket

৯ এবং ১০ নম্বরে নেমে দাপুটে সেঞ্চুরি! বিশ্ব ক্রিকেটে ‘বিরল’ রেকর্ড গড়লেন ২ বোলার

কোন ২ বোলার এই কীর্তি গড়লেন? জানলে অবাক হয়ে যাবেন

ওয়েব ডেস্ক: প্রথম শ্রেণির ক্রিকেটে (First Class Cricket) বিরল নজির (Record) গড়লেন ইংল্যান্ডের (England) সাসেক্সের দুই বোলার। দলের চরম ব্যাটিং বিপর্যয়ের মাঝে ৯ এবং ১০ নম্বরে নেমে শতরান করে ইতিহাস লিখলেন জ্যাক কার্সন (Jack Carson) এবং ওলি রবিনসন (Ollie Robinson)। তাঁদের লড়াকু ইনিংসেই ধ্বংসের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে বড় স্কোর গড়ল সাসেক্স।

সারের বিরুদ্ধে এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক জোসেফ বার্নস। শুরু থেকেই ব্যাট হাতে ব্যর্থ সাসেক্স। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একসময় ১ উইকেটে ৬৩ থেকে স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৯২। মাত্র ২৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় দল। এই কঠিন পরিস্থিতিতে লড়াই শুরু করেন ফিন হাডসন-প্রেনটিস। ৫৮ বলে ৫৩ রানের আগ্রাসী ইনিংসে তিনি দলকে কিছুটা স্থিতি দেন। তাঁর সঙ্গে জুটি বেঁধে অষ্টম উইকেটে ৭৫ রান যোগ করেন কার্সন। প্রেনটিস আউট হওয়ার পর শুরু হয় আসল লড়াই।

আরও পড়ুন: KKR-এর সংকটের আঁচ টিম ইন্ডিয়ায়! চোটের কারণে গুরুত্বপূর্ণ সিরিজেই বাদ জোড়া পেসার

কার্সন এবং রবিনসনের নবম উইকেট জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দু’জনে মিলে গড়েন ১৭৩ রানের অসাধারণ পার্টনারশিপ। ১৪৯ বলে ১৪টি চার মেরে ১০৫ রান করেন কার্সন। অন্যদিকে ১০ নম্বরে নেমে অবিশ্বাস্য ধৈর্য দেখান রবিনসন। ১৫২ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসে তিনি মারেন ১২টি চার ও একটি ছক্কা। এই জোড়া শতরানের সুবাদে ৯ উইকেটে ৩৫৮ রানে ইনিংস ঘোষণা করে সাসেক্স। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ এবং ১০ নম্বর ব্যাটারের একসঙ্গে শতরান—এমন নজির আগে দেখা যায়নি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO