Wednesday, June 17, 2026
HomeScroll২০২১-এর থেকেই বেশি আসন পাবে তৃণমূল! ভার্চয়াল বৈঠকে বিরাট মন্তব্য অভিষেকের
Abhishek Banerjee

২০২১-এর থেকেই বেশি আসন পাবে তৃণমূল! ভার্চয়াল বৈঠকে বিরাট মন্তব্য অভিষেকের

কোনও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে, সাফ বার্তা অভিষেকের

কলকাতা: ভোটগণনার (Vote Counting) আর মাত্র একদিন বাকি। তার আগে শনিবার দলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিস্তারিত রণকৌশল বাতলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) ভোট গণনাকে কেন্দ্র করে সতর্কতা এবং প্রস্তুতির উপরই জোর দেন তিনি। পাশাপাশি তিনি জয়ের উপর চূড়ান্ত আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন যে, গত নির্বাচনের থেকেই বেশি আসন পেয়ে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)।

এদিনের বৈঠকে অভিষেক অতীতের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেন। বিশেষ করে নন্দীগ্রামের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, কিছু সংবেদনশীল কেন্দ্রে বাড়তি নজরদারি জরুরি। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া সহ যে সব ‘ভালনারেবল’ আসন রয়েছে, সেখানে বিদ্যুৎ সরবরাহের উৎসস্থল ঘিরে রাখার নির্দেশ দেন তিনি। তাঁর বক্তব্য, কোনও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। এমনকি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও সতর্ক থাকার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: ভার্চুয়াল বৈঠক শেষ, গণনার আগে মমতা-অভিষেকের কী কী নির্দেশ?

তিনি আরও বলেন, আত্মতুষ্টির কোনও জায়গা নেই। তাঁর দাবি, শেষ মুহূর্তে বিরোধীরা গোলমাল পাকানোর চেষ্টা করতে পারে। বিজেপির জয়ের সম্ভাবনা নেই বলেই মন্তব্য করে তিনি বলেন, এক্সিট পোল তাদের পক্ষেই সাজানো হয়েছে। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০০-র বেশি আসনের পূর্বাভাস দিয়েছেন বলেও জানান অভিষেক। গতবারের ২১৫ আসনের ফলাফল ছাপিয়ে যাওয়ার আশাও প্রকাশ করেন তিনি।

কাউন্টিং প্রক্রিয়ায় নির্দিষ্ট কিছু বিষয়ে বিশেষ নজর দিতে নির্দেশ দেন অভিষেক। কোথাও সন্দেহ বা গরমিল দেখা দিলে সঙ্গে সঙ্গে ভিভিপ্যাট গণনার দাবি জানানোর কথা বলেন তিনি। পাশাপাশি ইভিএম টেবিলে আসার সময় ব্যাটারির শতাংশ খতিয়ে দেখার নির্দেশও দেন। তাঁর যুক্তি, সারাদিন ব্যবহারের পর ব্যাটারির চার্জ স্বাভাবিকভাবেই কমে যাওয়ার কথা, যদি তা ৭০ শতাংশ বা তার বেশি থাকে, তবে তা নিয়ে প্রশ্ন তোলা উচিত এবং ভিভিপ্যাট গণনার দাবি জানানো প্রয়োজন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO