Monday, May 4, 2026
HomeBig news'ধৈর্য্য ধরুন, আমরা এখনও আশাবাদী: অভিষেক
Abhishek Banerjee

‘ধৈর্য্য ধরুন, আমরা এখনও আশাবাদী: অভিষেক

একাধিক ভোটগণনা কেন্দ্র থেকে স্লো কাউন্টিংয়ের অভিযোগ উঠতে থাকে

ওয়েবডেস্ক-   ছাব্বিশে (2026 Assembly Election)  গেরুয়া ঝড়। ভোটের বাংলায় রাজ্য রাজনীতি ঘিরে চাঞ্চল্য। এখনও প্রায় কয়েক রাউন্ড গণনা (Vote Counting)  বাকি। এই পরিস্থিতিতে ভোটকেন্দ্র ছাড়তে শুরু করেছেন তৃণমুলের দলীয় নেতা কর্মীরা।

হেস্টিংসের সামনে গণনাকেন্দ্রের সামনে পৌঁছে এবার দলীয় কর্মীদের উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, এখনই ভোটগণনা কেন্দ্র ছেড়ে না বেরিয়ে আরও অপেক্ষা করার বার্তা দিলেন তিনি।  সোমবার গণনার শুরুতে পোস্টাল ব্যালটে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল তৃণমূল ও বিজেপির। বেলা বাড়তেই ইভিএম গণনা শুরু হয়। উত্তরবঙ্গে প্রায় নিশ্চিহ্ন তৃণমূল।

দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও রেজাল্ট আশাব্যাঞ্জক নয়। ফলে এদিকে,  একাধিক ভোটগণনা কেন্দ্র থেকে স্লো কাউন্টিংয়ের অভিযোগ উঠতে থাকে। খবর পাওয়ামাত্রই সোমবার বিকেল চারটে নাগাদ বাড়ি থেকে বের হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেস্টিংসের ভোটগণনাকেন্দ্রে পৌঁছন যান তিনি। সেই সময় তাঁকে দেখে ‘চোর স্লোগান’ দেওয়া হয়। তবে মেজাজ হারাননি অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বেশ দৃঢ়তার সঙ্গে বলেন, এটা বিজেপির সংস্কৃতি।  বাংলার মানুষ দেখুন। যারা বলেছিল উলটো করে ঝুলিয়ে দেব। তাদের সংস্কৃতি দেখছে বাংলার মানুষ।”

আরও পড়ুন-  নথি সুরক্ষায় নবান্নে টিম পাঠাল কমিশন

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে অভিষেকের বলেন, কেউ গণনাকেন্দ্র ছেড়ে বের হবেন না। দরকার হলে আরও অপেক্ষা করতে হবে। তার দাবি বর্ধমান দক্ষিণে তৃণমূল জিতে গেছে। অথচ জয়ী বলছে না। সেখানে আবার গণনা করা হচ্ছে’। এদিকে, প্রার্থী না হওয়ায় নির্বাচন কমিশনের নির্দেশে ভোটগণনা কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলা হয়। এর আগেও ভিডিও বার্তা দিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয়ের পরিস্থিতি তৈরি হলেও মনখারাপ না করার কথা বলেন তিনি। সূর্যাস্তের পর পরিস্থিতি বদল হবে বলেই বিশ্বাস তাঁর। ততক্ষণে মন শক্ত রেখে ‘বাঘের বাচ্চা’র মতো লড়াই করার বার্তা দিয়েছেন তিনি।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188