Sunday, May 17, 2026
HomeScrollবিশ্বভারতীতে ঝালমুড়ি হাতে ‘জয় শ্রীরাম’ স্লোগান, ভিডিও ঘিরে বিতর্ক
Birbhum

বিশ্বভারতীতে ঝালমুড়ি হাতে ‘জয় শ্রীরাম’ স্লোগান, ভিডিও ঘিরে বিতর্ক

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতনে

বীরভূম: ঝালমুড়ি হাতে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে ভিডিও বানিয়ে বিতর্কে জড়ালেন বিশ্বভারতীর (Viswa Bharti University) এক গবেষক ছাত্র। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত মুচলেকা দিয়ে পোস্ট মুছে ফেলতে বাধ্য হন ওই পড়ুয়া। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) শান্তিনিকেতনে (Shantiniketan)।

বিধানসভা ভোটের প্রচারে ঝাড়গ্রামে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়ার ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বাঙালির এই জনপ্রিয় স্ট্রিট ফুড নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ট্রেন্ড দেখা যাচ্ছে। সেই আবহেই এবার বিশ্বভারতীর অন্দরেও ঢুকে পড়ল ‘ঝালমুড়ি রাজনীতি’।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা, আজ কেমন থাকবে আবহাওয়া?

বিশ্বভারতীর অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গবেষণারত ছাত্র দেবব্রত বিশ্বাস বৃহস্পতিবার একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, গলায় গেরুয়া উত্তরীয় পরে হাতে ঝালমুড়ি নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ঘরে দাঁড়িয়ে রয়েছেন। টেবিলেও রাখা ছিল খবরের কাগজের ঠোঙায় ভরা ঝালমুড়ি। ভিডিওতে দেবব্রতকে বলতে শোনা যায়, “আমাদের বাংলার বিখ্যাত ঝালমুড়ি। যে ঝালমুড়িতে সরকার বদল হয়েছে। আমরাও আজকে সেই ঝালমুড়ির ট্রেন্ডটা চালু করছি। আমাদের বিশ্বভারতীতেও এখন বেশ কিছু পরিবর্তন হতে চলেছে।” এরপরই একসঙ্গে শোনা যায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি।

ভিডিওটি সামনে আসতেই তা নিয়ে শুরু হয় বিতর্ক। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিষয়টিকে ‘বিতর্কিত’ বলে মনে করে দ্রুত পদক্ষেপ করে কর্তৃপক্ষ। ওই ছাত্রকে ডেকে মুচলেকা নেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের পোস্ট আর করবেন না বলেও লিখিতভাবে জানাতে বলা হয়। পরে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটি মুছে ফেলেন দেবব্রত।

উল্লেখ্য, বিশ্বভারতীর আচার্য পদে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রেক্ষিতেই ভিডিওটিকে ঘিরে রাজনৈতিক ব্যঞ্জনা তৈরি হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot