Wednesday, May 20, 2026
HomeScrollস্বচ্ছ ভারত মিশনে জুড়ল বাংলার নাম! দিল্লিতে বৈঠক করে কী জানালেন অগ্নিমিত্রা...
Swachh Bharat Mission

স্বচ্ছ ভারত মিশনে জুড়ল বাংলার নাম! দিল্লিতে বৈঠক করে কী জানালেন অগ্নিমিত্রা পাল? দেখুন বিগ আপডেট

স্বচ্ছ ভারত মিশনের আওতায় বঙ্গে কী কী কাজ হবে? জানিয়ে দিলেন রাজ্যের নতুন মন্ত্রী

ওয়েব ডেস্ক: রাজনৈতিক পালাবদলের পর কেন্দ্রীয় প্রকল্পগুলিকে দ্রুত বাস্তবায়নের পথে হাঁটছে রাজ্যের নতুন সরকার। আয়ুষ্মান ভারত, জল জীবন মিশনের পর এবার স্বচ্ছ ভারত মিশনেও (Swachh Bharat Mission) যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গের একাধিক শহর। কেন্দ্রীয় সহায়তায় পরিচ্ছন্ন ও প্লাস্টিকমুক্ত শহর গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই বড় পদক্ষেপ করেছে রাজ্য সরকার। মঙ্গলবার দিল্লিতে স্বচ্ছ ভারত মিশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar)। সেখানে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের পাশাপাশি বাংলার তরফে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

এদিন বৈঠক শেষে অগ্নিমিত্রা পাল জানান, পশ্চিমবঙ্গে আগের সরকারের আমলে স্বচ্ছ ভারত প্রকল্পে বাংলায় কার্যকরীভাবে কাজ এগোয়নি। তাঁর দাবি, অন্যান্য রাজ্য যেখানে দ্রুত উন্নয়ন করেছে, সেখানে বাংলায় প্রকল্পের মাত্র ১৬ শতাংশ অর্থ খরচ হয়েছিল। তবে তিনি সাফ জানিয়ে দেন, প্রথম পর্যায়ে দুর্গাপুর-আসানসোল, কালিম্পং এবং দার্জিলিংকে নিয়ে স্বচ্ছ ভারত মিশনের অধীনে একাধিক পাইলট প্রজেক্ট শুরু করা হবে। এই প্রকল্পগুলির জন্য প্রায় ২০০ কোটি টাকার বরাদ্দ মিলবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: মহিলাদের জন্য ফ্রিতে বাস পরিষেবা, কিভাবে কার্যকরী হবে? দেখুন

অগ্নিমিত্রা পালের কথায়, শুধু বড় রাস্তা নয়, শহরের অলিগলি পর্যন্ত পরিচ্ছন্ন রাখার উপর জোর দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শহরগুলিকে ধাপে ধাপে প্লাস্টিকমুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। আবর্জনা ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি। ময়লা ও বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য সম্পদে পরিণত করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রশাসনিক সূত্রে খবর, চলতি মাসের শেষেই বাংলায় আসতে পারেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর। সেই সফরে প্রকল্পগুলির অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot