Thursday, July 9, 2026
HomeScrollচাকরি, প্রশাসন, তেল দাম- একাধিক ইস্যু নিয়ে মুখোমুখি দিলীপ ঘোষ
Dilip Ghosh

চাকরি, প্রশাসন, তেল দাম- একাধিক ইস্যু নিয়ে মুখোমুখি দিলীপ ঘোষ

রাজ্যের বিভিন্ন ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা কী বললেন নগোরোন্ন্যন মন্ত্রী?

কলকাতা: ফের কলকাতা টিভির (Kolkata Tv Exclusive) মুখোমুখি রাজ্যের নগোরোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্যের বিভিন্ন ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব হলেন বিজেপি (BJP) নেতা। তেল দামের বৃদ্ধি, রাজনৈতিক সংঘাত থেকে শুরু করে চাকরি ও প্রশাসনিক পরিস্থিতি-সব নিয়েই মুখ খুললেন তিনি।

প্রশ্ন: তেল দামের বৃদ্ধি নিয়ে আপনার কী বক্তব্য?
“তেল কোম্পানিগুলো ক্ষতির মুখে পড়ায় কেন্দ্রীয় সরকারকে দাম বাড়াতে হয়েছে। তাঁর দাবি, কোথাও কোথাও তেল সরবরাহে সমস্যা তৈরি হয়েছে বলেও ইঙ্গিত মিলছে।”

প্রশ্ন: ভোট-পরবর্তী হিংসা ও নির্বাচনের ফলাফল নিয়ে আপনার মত কী?
“ঠিকভাবে ভোট হলে কী হত, ফল তা-ই দেখিয়ে দিয়েছে।” পাশাপাশি প্রশাসন ও রাজনৈতিক অবস্থান নিয়েও কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুন: বিজেপি করার অপরাধে টাকা নেওয়ার অভিযোগ! সরকার বদলাতেই ‘টাকা ফেরত’

প্রশ্ন: মুখ্যমন্ত্রীর চিঠি বা যোগাযোগ নিয়ে কী বলবেন?
দিলীপ ঘোষের অভিযোগ, মুখ্যমন্ত্রী চিঠির উত্তর দিচ্ছেন না, কিন্তু মিডিয়ায় বক্তব্য রাখছেন। আগে দিল্লি গিয়ে সরাসরি আলোচনা করতেন বলেও মন্তব্য করেন তিনি।

প্রশ্ন: চাকরি ও প্রশাসনিক নিয়োগ প্রসঙ্গে আপনার মন্তব্য কী?
“কয়েকশো নেতার চাকরি চলে গেছে, কয়েকশো অফিসারকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। চাকরি দিতে সময় লাগে, সব হবে।”

প্রশ্ন: রাজ্যের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে রাজনৈতিক সংঘর্ষ ও পাল্টা সহিংসতা নিয়ে কী বলছেন?
“আমাদের লোকেদের বাড়ির সামনে হতো না? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতেও তো হয়নি। ইট গেলে পাটকেল খেতে হয়।”

বুলডোজার রাজনীতি ও আইনশৃঙ্খলা নিয়ে আপনার অবস্থান কী?
“আইন অনুযায়ী কাজ হবে, যেখানে সেখানে কিছু করা যাবে না। প্রশাসনিক নিয়ম মেনেই পদক্ষেপ করা হবে।”

দলীয় পদ ও সংগঠন নিয়ে তৃণমূল সম্পর্কে আপনার মন্তব্য কী?
তিনি কটাক্ষ করে বলেন, “আগে তৃণমূল পদ দেওয়ার জন্য টাকা নিত, এখন এমন পরিস্থিতি যে টাকা দিলেও কেউ পদ নিতে চাইছে না।”

প্রশ্ন: পুলিশি অনুমতি ও আন্দোলন নিয়ে আপনার অবস্থান?
“যেখানে পুলিশ অনুমতি দেবে সেখানেই কর্মসূচি হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।”

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888