ওয়েব ডেস্ক : লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) কতদিন চালু থাকবে? সোমবার নবান্ন থেকে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানিয়েছেন, যত দিন অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম ফিলাপ করতে পারছেন উপযুক্তরা, ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন রাজ্যের মহিলারা।
মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করে বলেন, আগামী ৯০ দিন ধরে অফলাইন ও অনলাইলে ফর্ম ফিলাপ করা যাবে। যাঁরা আগামী ২ জুনের মধ্যে ফর্ম ফিলাপ করতে পারবেন তাঁদের ৩ হাজার টাকা ঢুকে যাবে আগামী ৩ জুন। তবে যাঁরা এই সময়ের ফর্ম ফিলাপ করতে পারবেন না। তাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের ১ হাজার ৫০০ টাকা করে পাবেন। তবে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলেই লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) পরিষেবা বন্ধ হয়ে যাবে।
আরও খবর : অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই ফর্ম সকলকে পূর্ণ করতে হবে বলে জানিয়েছেন তিনি। এই প্রকল্পের জন্য ফর্মে কিছু বিশদ তথ্য চাওয়া হয়েছে। জানানো হয়েছে, এর মাধ্যমে নাগরিকদের পরিবার সংক্রান্ত তথ্যও সরকার সংগ্রহ করতে চায়। যাতে পরবর্তীতে কেন্দ্র ও রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পের সুবিধা যাতে পেতে পারেন। শুভেন্দুর (Suvendu Adhikari) কথায়, এই কাজের পরিধি ব্যাপক। মুখ্যসচিব এবং অর্থসচিবের নেতৃত্বে আধিকারিকেরা এর সঙ্গে যুক্ত থাকবেন। যাঁরা আধারের কাজ করেন, ভোটার তালিকা তৈরির কাজে যাঁরা যুক্ত, তাঁরাও এই কাজ করবেন।
এছাড়া মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বর্তমানে ২ কোটি ২০ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের আওতাভুক্ত। এর মধ্যে যাঁরা বেআইনিভাবে এই টাকা পান। এই নাম গুলো বাদ পড়বে বলে স্পষ্ট করেছেন তিনি।
দেখুন অন্য খবর :







