Sunday, July 12, 2026
HomeScrollকালবৈশাখীর ভ্রুকুটি দক্ষিণবঙ্গে, আজ বিকেলে কি বৃষ্টি হবে কলকাতায়?
Weather Update

কালবৈশাখীর ভ্রুকুটি দক্ষিণবঙ্গে, আজ বিকেলে কি বৃষ্টি হবে কলকাতায়?

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস

কলকাতা: সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা। বুধবার কলকাতার (Kolkata Weather) আকাশে বার বার কালো মেঘ জমলেও শেষ পর্যন্ত স্বস্তির বৃষ্টি মেলেনি। উল্টে বেড়েছে অস্বস্তিকর গরম ও আর্দ্রতা (Rain Forecast)। তবে বৃহস্পতিবার শহর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)।

হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দিনের কোনও সময়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে বিকেলের পর থেকে গরমের দাপট কিছুটা কমতে পারে বলে আশা আবহবিদদের।

আরও পড়ুন: জেলায় জেলায় হাঁসফাঁস গরম,স্বস্তি দিল কালবৈশাখী!কলকাতাতেও কমলা সতর্কতা

তবে শুধু কলকাতাই নয়, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। বিশেষ করে পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া ও পশ্চিম মেদিনীপুরেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।

এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির কাছাকাছি। বুধবার শহরে সামান্য বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম থেকে বিশেষ রেহাই মেলেনি। তাই আজকের সম্ভাব্য ঝড়বৃষ্টি নিয়ে আশায় শহরবাসী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto