ওয়েব ডেস্ক : বাংলায় রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন প্রকল্প নিয়ে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানিয়েছেন বাংলার মানুষ এই প্রকল্পের সুবিধাগুলি পাবেন। সেই মতো একাধিক প্রকল্প চালু হয়ে গিয়েছে। বুধবার শুভেন্দু ঘোষণা করেছেন, আগামী জুলাই মাসে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের কার্ড হাতে পাবেন উপভোক্তরা। কীভাবে আবেদন করবেন দেখে নিন।
কার্ড ডাউনলোড করতে হলে প্রথমে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা ABHA তে চলে যান। এই (https://abdm.gov.in/)-এ লগইন করুন। সেখানে গিয়ে ‘Apply for ABHA Card Online’ অপশনে গিয়ে ক্লিক করুন। তার পর আপনাকে করতে হবে আধার ভেরিফিকেশন। সেখানে দিতে হবে নিজের ব্যক্তিগত তথ্য। তার পর আপনাকে আপনার নাম ও পাসওয়ার্ড তৈরি করতে হবে। তার পর আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট জেনারেট করতে হবে। তার পরেই কার্ডটি ডাউনলোড করে নিন।
আরও খবর : মাটির গল্পে সুর-শব্দের মেলবন্ধন, ‘ফোকবিতা’
এর পাাপাশি আপনি PMJAY পোর্টাল বা Ayushman App থেকে এই কার্ড ডাউনলোড করে নিতে পারেন। প্রথমে আপনাকে মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। আর পর আধার বা রেশন কার্ডের নম্বর দিতে হবে আপনাকে। তা করে আপনাকে দেখে নিতে হবে আপনি যোগ্য নন কি না। তার পর ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে। এর পরেই ওটিপি সাবমিট করতে হবে। তার পরেই আপনি আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) কার্ড ডাউনলোড করতে পারবেন।
তবে সবাই এই কার্ড পাবেন না। যাঁদের কোনও বাড়ি নেই, যাঁরা দিনমজুর, তফশিলি জাতি বা উপজাতি ও যাঁদের কাঁচা ও এক কামরার বাড়ি রয়েছে তাঁরা আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করতে পারবেন। ৭০ বছরের উর্ধ্ব সকলের আয় অনুযায়ী বিশেষ সুবিধা দেওয়া হবে।
আয়ুষ্মান ভারত প্রকল্পের জেরে আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত বছরে বিনামূল্যে চিকিৎসা পাবেন। এর জন্য হাসপাতালে টাকা দিতে হবে না। ভর্তি হওয়ার ৩ দিন থেকে হাসপাতাল থেকে বেরনোর ১৫ দিন পর্যন্ত ওষুধ ও পরীক্ষার খরচ পাবেন উপভোক্তারা।
দেখুন অন্য খবর :







