Thursday, May 28, 2026
HomeScrollবিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে রণক্ষেত্রের বারাসত
Barasat

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে রণক্ষেত্রের বারাসত

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য

বারাসত: ক্লাবের দখলকে কেন্দ্র করে মধ্যরাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব (Barasat BJP’s Inner Clash) রণক্ষেত্রের চেহারা নিল বারাসত (Barasat)। স্থানীয় সূত্রে খবর, হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় একটি ক্লাব দখলকে কেন্দ্র করে আদি ও নব্য বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। অভিযোগ, সংঘর্ষ চলাকালীন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন গুরুতর জখম হন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর ক্ষুব্ধ নব্য বিজেপি কর্মী-সমর্থকরা বারাসাত জেলা বিজেপির সভাপতি রাজীব পোদ্দারের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ক্লাবের দখলকে কেন্দ্র করে বুধবার রাতে আদি ও নব্য বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধেছিল বারাসতের হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায়। অভিযোগ, সংঘর্ষ চলাকালীন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ঘটনার জেরে বারাসাত টাকি রোড ও হাসপাতাল চত্বরে একাধিকবার দুই গোষ্ঠীর মধ্যে বচসা ও মারামারির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। যদিও অভিযোগ, পুলিশ দেরিতে পৌঁছনোর কারণেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আহত হয়েছেন উভয় পক্ষের একাধিক কর্মী-সমর্থক। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: হাকিমপুর সীমান্তে বাড়ছে ভিড়, ফেরার অপেক্ষায় শতাধিক বাংলাদেশি

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO