ওয়েব ডেস্ক : সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি (Cut Money) নেওয়ার অভিযোগ। আর সেই অভিযোগে এবার পুলিশের (Police) জালে খোদ তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্য। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুর (Durgapur) গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের আলিপুর গ্রাম সদস্য অজয় চন্দ ওরফে সল্টুকে।
অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ, সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে এলাকার বাসিন্দা রাম দে নামে এক ব্যক্তির কাছ থেকে কুড়ি হাজার টাকা কাটমানি (Cut Money) নেয় অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য অজয় চন্দ। পরবর্তী সময়ে সরকার পরিবর্তন হওয়ার পর সেই টাকা চাইতে গেলে চুপ থাকতে বলেন অজয় চন্দ।
আরও খবর : খড়দহে জলাশয় ভরাট করে নির্মাণের অভিযোগ!
এরপর মেমারি থানায় অজয় চন্দের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ জানান রাম দে। রাম দে জানান, তিনি একজন রাজমিস্ত্রির হেল্পারের কাজ করেন। বর্তমানে তিনি পাড়ায় পাড়ায় সাইকেলে করে আইসক্রিম বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করেন। তবে তাঁকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে।
রাম দে-র অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ (Police) অজয় চন্দকে গ্রেফতার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এদিন বর্ধমান আদালতে পেশ করা হয়েছে বলে খবর।
দেখুন অন্য খবর :







