Tuesday, July 14, 2026
HomeScrollভোটের ভরাডুবির পর প্রথম রাজনৈতিক কর্মসূচি অভিষেকের
Abhishek Banerjee

ভোটের ভরাডুবির পর প্রথম রাজনৈতিক কর্মসূচি অভিষেকের

তৃণমূলের অন্দরেই উঠেছিল একাধিক প্রশ্ন, কুণালের এলাকাতেই প্রথম সফর অভিষেকের

কলকাতা: ভোটের ভরাডুবির পর প্রথমবার রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল সূত্রে খবর, ভোট-পরবর্তী হিংসার ঘটনায় ‘আক্রান্ত’ দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাবেন তিনি। শনিবার থেকে তাঁর এই কর্মসূচি শুরু হচ্ছে।শনিবার সোনারপুর দক্ষিণ এবং বেলেঘাটা বিধানসভা এলাকায় যাবেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ।। সোনারপুর দক্ষিণে ‘আক্রান্ত’ তৃণমূলকর্মী সঞ্জু কর্মকার এবং বেলেঘাটায় আর এক ‘আক্রান্ত’ কর্মী বিশ্বজিৎ পট্টনায়কের সঙ্গে দেখা করবেন তিনি।

বিধানসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর তৃণমূল দৃশ্যতই ছত্রভঙ্গ।তৃণমূলের অনেক নেতা এবং জনপ্রতিনিধি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের পরামর্শদাতা সংস্থা আই-প্যাককে দায়ী করেছেন। বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের পর খুব বেশি প্রকাশ্যে দেখা যায়নি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নিট-এর প্রশ্ন ফাঁস কিংবা সিবিএসই-র পরীক্ষায় অনিয়ম নিয়ে সরব হয়েছিলেন তিনি। তবে ফলতায় পুনর্নির্বাচনে প্রচারে যাননি। ফলতায় তৃণমূলের হারের পর অভিযেকের ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়েও প্রশ্ন উঠেছে। অভিষেক কিন্তু মুখ খোলেননি। ভোটের ফলপ্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের নিচু তলার কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে লাগাতার অভিযোগ উঠছিল। এই পরিস্থিতিতে দলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ কেন রাস্তায় নেমে নেতৃত্ব দিচ্ছেন না, তা নিয়ে দলের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছিল। প্রকাশ্যেই অভিষেকের এই নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। ঘটনাচক্রে, শনিবার নিজের, কুণালের নির্বাচনী কেন্দ্র বেলেঘাটায় যাচ্ছেন অভিষেক, যা অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক মামলায় বিরাট রায় সুপ্রিম কোর্টের

জানা গিয়েছে, শনিবার থেকে পথে বেরোচ্ছেন অভিষেক। যাবেন সোনারপুর দক্ষিণ এবং বেলেঘাটা বিধানসভা এলাকায়। সোনারপুর দক্ষিণে তৃণমূলকর্মী সঞ্জু কর্মকার এবং বেলেঘাটার আর এক কর্মী বিশ্বজিৎ পট্টনায়কের সঙ্গে দেখা করবেন তিনি। অভিষেকের এই সফর প্রসঙ্গে মুখ খুলেছে বিজেপি। দলের মুখপাত্র প্রণয় রায় বলেন, “আমরা সরকারে আসার পর কোনও হিংসায় মদত দিইনি। ২০২১-এর ভোটের পর যা হয়েছিল, তার পুনরাবৃত্তি হয়নি।সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল নেতাদের ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন, মারধর করছেন। এর দায় তৃণমূলেরই।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot