HomeScrollরাজ্যে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্ব, ১৬ আগস্ট থেকে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ
Census

রাজ্যে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্ব, ১৬ আগস্ট থেকে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ

সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনা

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে (West Bengal) শুরু হতে চলেছে জনগণনার (Census) প্রথম দফার কাজ। আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে ‘হাউস লিস্টিং অপারেশন’ বা বাড়ির তথ্য সংগ্রহের প্রক্রিয়া। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনগণনার (Census) কাজে ব্যবহার করা হবে বিশেষ ‘HLO’ মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে প্রতিটি পরিবারের তথ্য ডিজিটালভাবে সংগ্রহ ও সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হবে। বাড়ির ধরন, ছাদ ও মেঝের অবস্থা, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার, মোবাইল ও ইন্টারনেট ব্যবহার থেকে শুরু করে গাড়ি-বাইকের মতো সম্পদের তথ্যও সংগ্রহ করা হবে। এবার সাধারণ নাগরিকদের জন্য রাখা হচ্ছে ‘Self Enumeration’-এর সুযোগও। ১ থেকে ১৫ আগস্টের মধ্যে সরকারি পোর্টালে লগইন করে নাগরিকরা নিজেরাই অনলাইনে তথ্য জমা দিতে পারবেন।

আরও খবর : খড়দহে জলাশয় ভরাট করে নির্মাণের অভিযোগ!

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, জনগণনার কাজে ‘CMMS Portal’ এবং স্যাটেলাইট-সহায়ক ‘House Listing Block Creator Portal’-এরও ব্যবহার করা হবে। দ্রুত ও নির্ভুলভাবে কাজ শেষ করতে বুথ লেভেল অফিসারদের (BLO) এনুমারেটর হিসেবে ব্যবহার করার পরিকল্পনাও খতিয়ে দেখছে রাজ্য সরকার।

প্রাথমিক অনুমান অনুযায়ী, পশ্চিমবঙ্গে (West Bengal) এই কাজের জন্য প্রায় ১ লক্ষ ২৫ হাজার এনুমারেটর এবং বিপুল সংখ্যক সুপারভাইজারের প্রয়োজন হতে পারে। এই প্রস্তুতির অংশ হিসেবে সোমবার নবান্নে শুরু হচ্ছে প্রিন্সিপাল সেন্সাস অফিসারদের প্রশিক্ষণ শিবির। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। পাশাপাশি জনগণনার কাজে শিক্ষকদের দায়িত্ব দেওয়া হবে কি না, তা নিয়েও প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। আজ দুপুর ২টো থেকে সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য সচিব-সহ রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News