Wednesday, July 15, 2026
HomeScrollপঞ্জাবে বিরাট জয় আপের, নির্দলের থেকেও কম ভোট পেল বিজেপি!
Punjab Municipal Election Results 2026

পঞ্জাবে বিরাট জয় আপের, নির্দলের থেকেও কম ভোট পেল বিজেপি!

ইডি পার্টি ধুয়ে-মুছে ফাঁস হয়ে গিয়েছে, জয়ের পরই বিজেপিকে খোঁচা কেজরির

পঞ্জাব: পঞ্জাবে ঘুরে দাঁড়াল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। পঞ্জাবের পুরসভা নির্বাচনে (Punjab Municipal Election) বিপুল জয় পেল আম আদমি পার্টি। পঞ্জাবের শহর এবং মফস্বল এলাকাগুলির অধিকাংশ পুরসভাই দখল করেছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল৷৪৮ শতাংশ পুরসভার ওয়ার্ডেই জয়ী হয়েছে আপ (AAP)। ৯০০-রও বেশি আসন পেয়েছে কেজরীবালের দল। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস (Congress)। সেখানেই তুলনামূলকভাবে খারাপ ফল বিজেপির (BJP)। পঞ্চম স্থান অধিকার করেছে তারা।

পঞ্জাবের রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা পুরসভাগুলির মোট ১৯৭৭ ওয়ার্ডের মধ্যে ৯৫৪টিতেই জয় পেয়েছে আপ৷ মোট আসনের ৪৮ শতাংশই দখল করেছে পঞ্জাবের কেজরিওয়ালের দল৷ দ্বিতীয় স্থানে কংগ্রেস জয়ী হয়েছে ৩৯৩টি ওয়ার্ডে৷ শিরোমণি অকালি দল দখল করেছে ১৯২টি ওয়ার্ড৷ পঞ্জাবের পুরভোটে বিপর্যস্ত হয়েছে বিজেপি৷ মাত্র ১৭২টি আসনে জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা৷ পদ্ম শিবিরের ১১০০ প্রার্থীর জমানত বাজেয়াপ্ত হয়েছে৷ উল্লেখযোগ্য ভাবে প্রায় ২৫১ জন নির্দল প্রার্থী পুরভোটে জয়ী হয়েছেন৷ মাত্র ৭টি আসনে জয় পেয়েছে মায়াবতীর দল বিএসপি৷আম আদমি পার্টির পুরসভা নির্বাচনে জয়ের পরই অরবিন্দ কেজরীবাল জনগণকে ধন্যবাদ দেন, নাম না করে কটাক্ষ করেন বিজেপিকে। বলেন, “ইডি পার্টি ধুয়ে-মুছে ফাঁস হয়ে গিয়েছে। এই ইডি পার্টি যারা এতদিন ছোট ছোট ব্যবসায়ীদের দোকান-বাড়িতে তল্লাশি চালিয়েছে, তাদের জবাব দিয়েছে সাধারণ মানুষ।”পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও এই সাফল্যের পর বলেছে, “ঘৃণার রাজনীতি পরাজিত হয়েছে।”

আরও পড়ুন: ৬ জুন বৈঠকে ইন্ডিয়া জোট, ফোনে কথা মমতা-রাহুলের

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot