Thursday, June 4, 2026
HomeScrollপরিবেশ বাঁচাতে মোদির প্ল্যানেই এগোবে শুভেন্দু সরকার! বিধায়কদের বড় দায়িত্ব দিলেন খোদ...
Suvendu Adhikari

পরিবেশ বাঁচাতে মোদির প্ল্যানেই এগোবে শুভেন্দু সরকার! বিধায়কদের বড় দায়িত্ব দিলেন খোদ মুখ্যমন্ত্রী

রাজ্যজুড়ে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে আরও জোরদার করতে রাজ্যজুড়ে ‘একটি গাছ মায়ের নামে’ (Ekti Gach Mayer Name) কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। এই কর্মসূচির আওতায় রাজ্যের প্রতিটি বিধায়ককে তাঁদের নিজ নিজ এলাকায় অন্তত ১,০০০টি চারাগাছ রোপণের লক্ষ্য দেওয়া হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপস্থিতিতে বিধাননগরের একটি হলে আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই প্রকল্পের।

উল্লেখ্য, ২০২৪ সালের বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ‘এক পেড় মাকে নাম’ বা ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচির সূচনা করেছিলেন। সেই উদ্যোগকে অনুসরণ করেই এবার পশ্চিমবঙ্গে বৃহৎ পরিসরে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য, এই কর্মসূচির মাধ্যমে পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ১ কোটি ১০ লক্ষ চারাগাছ রোপণ করা। শুধু প্রশাসনিক স্তরেই নয়, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, বিশিষ্ট নাগরিক এবং সাধারণ মানুষকেও এই উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: কলকাতা বন্দরে মাফিয়ারাজ! শৃঙ্খলা ফেরাতে কী পদক্ষেপ নিচ্ছে শুভেন্দু সরকার?

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রশাসনিক স্তরে চারাগাছ বিতরণ ও রোপণের বিশেষ পরিকল্পনা করা হয়েছে। জেলা প্রশাসন এবং কলকাতা পুরসভা স্তরে প্রায় ৫,০০০টি করে চারাগাছ রোপণ করা হবে। ব্লক স্তরে ১০০টি, পুরসভা স্তরে ২০০টি এবং বরো স্তরে ৩০০টি করে চারাগাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি বিধায়ক তাঁদের নিজস্ব বিধানসভা এলাকায় ১,০০০টি করে চারা রোপণ করবেন। কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে রাজ্য সরকার একটি তিন সদস্যের সমন্বয়কারী দলও গঠন করেছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের ৫ জুন থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত চলবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D