Friday, June 5, 2026
HomeBig newsশনিবার শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসবেন রেলমন্ত্রী! গতি পাবে রাজ্যের আটকে থাকা সব...
Suvendu Adhikari-Ashwini Vaishnaw Meeting

শনিবার শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসবেন রেলমন্ত্রী! গতি পাবে রাজ্যের আটকে থাকা সব রেলপথ?

রেল ওভারব্রিজ, সেতু, আন্ডারপাস, স্টেশন আধুনিকীকরণ এবং বিভিন্ন মেট্রো প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে

কলকাতা: দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্পগুলিকে (Rail Project) গতি দিতে শনিবার নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। রেল ওভারব্রিজ, সেতু, আন্ডারপাস, স্টেশন আধুনিকীকরণ এবং বিভিন্ন মেট্রো প্রকল্পের অগ্রগতি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

নবান্ন সভাঘরে আয়োজিত এই বৈঠকে রাজ্যের বিধায়ক ও সাংসদদেরও উপস্থিত থাকার কথা। তাঁরা নিজ নিজ এলাকার রেল-সংক্রান্ত সমস্যা ও প্রয়োজনের কথা রেলমন্ত্রীর সামনে তুলে ধরবেন। সেই ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: সরকারি শিক্ষকরা দিতে পারবেন না টিউশন, নাহলেই কড়া শাস্তির নির্দেশ শুভেন্দুর

রাজ্যে বহু গুরুত্বপূর্ণ রেল প্রকল্প দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়ের অভাবে আটকে ছিল। ফলে বহু প্রকল্পের কাজ সম্পূর্ণ থমকে যায় বা অত্যন্ত ধীরগতিতে এগোয়। প্রশাসনিক মহলের মতে, এই বৈঠকের মাধ্যমে সেই অচলাবস্থা কাটিয়ে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পথ প্রশস্ত হতে পারে। বৈঠকে রেলের শীর্ষ আধিকারিক ও জেনারেল ম্যানেজারদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিভিন্ন প্রকল্পে জমি হস্তান্তর, অনুমোদন এবং কাজের অগ্রগতি নিয়ে সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini