Saturday, June 6, 2026
HomeScrollফিরহাদের ইস্তফার পর মেয়র কে? রবিবার বৈঠক ডাকলেন মমতা
Mamata Banerjee

ফিরহাদের ইস্তফার পর মেয়র কে? রবিবার বৈঠক ডাকলেন মমতা

রবিবার জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ইস্তফার পর পুর প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পুরবোর্ড বহাল থাকবে, নাকি প্রশাসক নিয়োগ করা হবে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই রবিবার জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সূত্রের খবর, রবিবার বিকেল ৩টেয় ইএম বাইপাস সংলগ্ন তৃণমূল ভবনে কলকাতার কাউন্সিলর এবং দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসবেন মমতা। পুরসভার বর্তমান পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে সেখানেই আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ‘অপারেশন লোটাস’ জল্পনার মাঝেই হঠাৎ দিল্লিতে অভিষেক!

ফিরহাদ হাকিমের পদত্যাগের পর সবচেয়ে বড় প্রশ্ন এখন কলকাতার পরবর্তী মেয়র কে হবেন। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই একাধিক নাম ঘোরাফেরা করছে। এর মধ্যে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নাম নিয়েই সবচেয়ে বেশি জল্পনা শুরু হয়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরসভার নেতৃত্বে অভিজ্ঞ মুখকে ফিরিয়ে আনার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে আলোচনা জোরদার হয়েছে বলে খবর। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

এদিকে, পুরবোর্ড ভেঙে প্রশাসক নিয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কলকাতা পুরসভার প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে। তবে শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে দল, তা রবিবারের বৈঠকের পরই স্পষ্ট হতে পারে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কলকাতা পুরসভার নেতৃত্ব নিয়ে তৃণমূলের সিদ্ধান্ত শুধু শহর প্রশাসনের জন্য নয়, আগামী দিনের রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini