Wednesday, July 15, 2026
HomeScroll‘দুর্বল’ আফগানদের বিরুদ্ধে সেঞ্চুরি গিল, রাহুলের! একমাত্র টেস্টের প্রথম দিনেই চালকের আসনে...
India Vs Afghanistan

‘দুর্বল’ আফগানদের বিরুদ্ধে সেঞ্চুরি গিল, রাহুলের! একমাত্র টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ভারত

হাতে এখনও সাত উইকেট, ক্রিজে সেট দুই ব্যাটার! কোথায় থামবে ভারতের প্রথম ইনিংস?

ওয়েব ডেস্ক: প্রত্যাশামতো মুলানপুর টেস্টের (India Vs Afghanistan) প্রথম দিন দাপট দেখাল ভারত। দুর্বল আফগান বোলিং আক্রমণের বিরুদ্ধে ব্যাট হাতে আধিপত্য বিস্তার করে দিনের শেষে শক্তিশালী অবস্থানে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) এবং অভিজ্ঞ ব্যাটার কে এল রাহুলের (KL Rahul) দুরন্ত শতরান, পাশাপাশি সাই সুদর্শন এবং ঋষভ পন্থের গুরুত্বপূর্ণ ইনিংসের সৌজন্যে প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৬৮ রান।

আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। ফলে এই ম্যাচকে অনেকেই পরীক্ষানিরীক্ষা এবং খেলোয়াড়দের ফর্ম যাচাইয়ের মঞ্চ হিসেবে দেখছেন। তবে সেই সুযোগে ভারতীয় ব্যাটাররা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিলেন। আফগান বোলাররা দিনের বেশিরভাগ সময়ই ছিলেন অসহায়।

আরও পড়ুন: ভারতীয় দলে বৈভব সূর্যবংশী! মাঠে নামলে ভেঙে দেবেন শচীনের এই রেকর্ড

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শুভমান গিল। ওপেনিং জুটিতে শুরুটা মন্দ হয়নি। তবে ২৪ রান করে ফিরে যান যশস্বী জয়সওয়াল। তিনিই দিনের একমাত্র ভারতীয় ব্যাটার যিনি বড় ইনিংস খেলতে পারেননি। জয়সওয়াল সাজঘরে ফিরলে ইনিংসের হাল ধরেন রাহুল এবং সুদর্শন। দ্বিতীয় উইকেটে দু’জনে মিলে ১৪০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। দীর্ঘদিন ধরেই তিন নম্বর ব্যাটিং পজিশনে সুদর্শনকে নিয়ে আলোচনা চলছিল। সেই বিতর্কের জবাব ব্যাট হাতেই দিলেন তিনি। ৮১ রানের পরিণত ইনিংস খেলে দলের ভিত মজবুত করেন তরুণ বাঁহাতি ব্যাটার।

অন্যদিকে শুরু থেকেই ধৈর্যের সঙ্গে ব্যাট করেন কেএল রাহুল। নতুন বলে সুইং সামলে ধীরে ধীরে ইনিংস গড়ে তোলেন তিনি। ১৬৫ বল মোকাবিলা করে শতরান পূর্ণ করেন রাহুল। এটি তাঁর টেস্ট কেরিয়ারের ১২তম শতরান। তবে সেঞ্চুরির কিছুক্ষণ পরই সাজঘরে ফেরেন তিনি। রাহুলের বিদায়ের পর ব্যাট হাতে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন শুভমান গিল। অধিনায়কোচিত ইনিংস খেলে নিজের টেস্ট কেরিয়ারের দশম শতরান পূর্ণ করেন তিনি। দিনের শেষে ১০৩ রানে অপরাজিত থাকেন গিল।

অন্য প্রান্তে সমান আত্মবিশ্বাসী দেখিয়েছে ঋষভ পন্থকে। সাম্প্রতিক সময়ে তাঁর জায়গা এবং ভূমিকা নিয়ে নানা আলোচনা চললেও মুলানপুরে তিনি জবাব দিলেন ব্যাট হাতে। আগ্রাসী কিন্তু দায়িত্বশীল ব্যাটিং করে দিনের শেষে ৫০ রানে অপরাজিত রয়েছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার। ভারতের হাতে এখনও সাত উইকেট, ক্রিজে সেট দুই ব্যাটার। দ্বিতীয় দিনে বড় রান তুলে আফগানিস্তানের উপর আরও চাপ তৈরি করাই হবে গিলদের লক্ষ্য।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot