Friday, July 24, 2026
HomeScrollরাজ্যে তদন্তে CBI-কে ‘ফ্রি হ্যান্ড’ দিল শুভেন্দু সরকার
CBI Investigation

রাজ্যে তদন্তে CBI-কে ‘ফ্রি হ্যান্ড’ দিল শুভেন্দু সরকার

স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা ফিরে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

কলকাতা: স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা ফিরে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।২০১৮ সালে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যে সিবিআই-এর অবাধ প্রবেশে নিষেধাজ্ঞা চাপিয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। তদন্তের জন্য রাজ্যের আগাম অনুমতির প্রয়োজন হত। রাজ্যে ক্ষমতায় এসেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ‘জেনারেল কনসেন্ট’(West Bengal CBI General Consent Restored) বা সার্বিক অনুমতি ফিরিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এর ফলে এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী বা কেন্দ্রীয় সরকারি সংস্থার সঙ্গে যুক্ত যে কোনও দুর্নীতি ও মামলার তদন্ত এ রাজ্যে শুরু করতে সিবিআই-কে আর সরকারের দরজায় কড়া নাড়তে হবে না।

সোমবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি মেগা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নোটিফিকেশনে স্পষ্ট জানানো হয়েছে, ‘দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট, ১৯৪৬’-এর ৬ নম্বর ধারার অধীনে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সিবিআই-এর ক্ষমতা ও এক্তিয়ার সম্প্রসারণে রাজ্য সরকার পূর্ণ সম্মতি দিচ্ছে। এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সংস্থা বা যেকোনো সরকারি-বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে সিবিআই সরাসরি তদন্ত করতে পারবে।তবে এই নতুন বিজ্ঞপ্তিতে একটি বিশেষ শর্ত বা ‘রক্ষাকবচ’ রাখা হয়েছে। রাজ্য সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন কোনও সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করতে হলে সিবিআই-কে এখনও রাজ্য সরকারের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে।

আরও পড়ুন:শতাব্দীর বাড়িতে ‘চা-চক্রে’ বিদ্রোহী সাংসদরা, উপস্থিত হলেন শুভেন্দু

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99