HomeScrollস্বস্তিতে হকাররা, উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Calcutta High Court

স্বস্তিতে হকাররা, উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

রেলের বেআইনি হকার উচ্ছেদের মামলাগুলি একসঙ্গে শুনানি হবে, জানাল আদালত

কলকাতা: সাময়িক স্বস্তিতে হকাররা (Hawker Eviction)। উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে আদালত। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে রেলের বেআইনি হকার উচ্ছেদের মামলাগুলি একসঙ্গে শুনানির কথাও জানিয়েছে আদালত।

গত কয়েকদিন ধরেই রেলের জমি দখলমুক্ত করার লক্ষ্যে অভিযান চালাচ্ছিল রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ, হাওড়া, দমদম-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন এলাকায় আরপিএফ এবং রেল পুলিশ যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করে। রেলের দাবি, নিরাপত্তা এবং যাত্রী পরিষেবার স্বার্থে বেআইনি দখল সরানো প্রয়োজন। রবিবার গভীর রাতে যাদবপুর স্টেশন সংলগ্ন রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ এবং হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। উচ্ছেদ অভিযান ঘিরে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।ঘটনাস্থলে সিপিএমের স্থানীয় নেতা-কর্মীরাও উপস্থিত হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।ঘটনার পর ক্ষতিগ্রস্ত হকাররা আদালতের দ্বারস্থ হন।হাওড়া, কোন্নগর, ডানকুনি-সহ বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ নিয়ে হাই কোর্টে একাধিক মামলা দায়ের হয়। উচ্ছেদের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হকাররা।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ মেনে ভবানী ভবনে পৌঁছলেন অভিষেক

বুধবার হকারদের পক্ষে আইনজীবী শামিম আহমেদ জরুরি ভিত্তিতে বিষয়টি আদালতের নজরে আনার আবেদন জানান। সেই আবেদন গ্রহণ করে মামলা করার অনুমতি দেওয়া হয়। পাশাপাশি, আপাতত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য। মামলার পরবর্তী শুনানি ১৭ জুন। হকার উচ্ছেদের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে আদালত। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে রেলের বেআইনি হকার উচ্ছেদের মামলাগুলি একসঙ্গে শুনানির কথাও জানিয়েছে আদালত।

[youtube-feed feed=1]
Read More

Latest News