Friday, June 12, 2026
HomeScrollকীভাবে বানাবেন ফুটবল বিশ্বকাপের ট্রেন্ডিং ডিপি? একনজরে দেখে নিন পদ্ধতি ও প্রম্পট
FIFA World Cup 2026

কীভাবে বানাবেন ফুটবল বিশ্বকাপের ট্রেন্ডিং ডিপি? একনজরে দেখে নিন পদ্ধতি ও প্রম্পট

কোন প্ল্যাটফর্ম থেকে এই ধরনের ছবি তৈরি করবেন? সবার আগেই জেনে নিন

ওয়েব ডেস্ক: ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হতেই উন্মাদনায় মেতে উঠেছে গোটা বিশ্ব। আগামী দেড় মাস বিশ্বের ৪৮টি দেশের ফুটবলাররা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার লড়াইয়ে নামবেন। মাঠে যেমন চলবে গোলের লড়াই, তেমনই মাঠের বাইরে সমর্থকেরাও নানা উপায়ে জানিয়ে দিচ্ছেন নিজেদের প্রিয় দলের প্রতি সমর্থন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দেখা যাচ্ছে নতুন এক ট্রেন্ড (Social Media Trend)। অনেকেই নিজেদের ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সামাজিক মাধ্যমের প্রোফাইল ছবি (AI Profile Picture) বদলে ফেলেছেন। সেখানে তাঁরা নিজেদেরই মুখ ব্যবহার করে প্রিয় দেশের জার্সি পরা এআই-নির্মিত ছবি পোস্ট করছেন।

কোন প্ল্যাটফর্ম থেকে এই ধরনের ছবি তৈরি করবেন?

বর্তমানে একাধিক এআই-ভিত্তিক অ্যাপ ও প্ল্যাটফর্মের সাহায্যে সহজেই তৈরি করা যায় এমন ছবি। জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে পিক্সাজো, মাই এআই আর্ট, পিপ্পিট। এছাড়াও চ্যাট জিপিটি কিংবা গুগল জেমিনি ব্যবহার করেও এমন ছবি তৈরি করা সম্ভব। তবে ছবি তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক ‘প্রম্পট’ বা নির্দেশ। AI-কে যত স্পষ্ট নির্দেশ দেওয়া হবে, ততই নিখুঁত ছবি পাওয়া যাবে।

আরও পড়ুন: 

ছবি তৈরিতে কী ধরনের প্রম্পট ব্যবহার করবেন?

প্রথমে নিজের একটি পরিষ্কার ছবি আপলোড করতে হবে। তারপর এআই-কে এমন নির্দেশ দিতে হবে যাতে সেটি আপনার মুখের আদল বজায় রেখে পছন্দের দেশের ফুটবলারের মতো একটি ছবি তৈরি করতে পারে।

উদাহরণ হিসেবে এমন প্রম্পট ব্যবহার করা যেতে পারে—

Create a photorealistic square profile picture using the uploaded face photo as the identity reference. Dress like a player of (পছন্দের দেশের নাম) national football team, standing on a football field. Warm golden-hour sunlight, cinematic lighting, realistic shadows, ultra-realistic details, HDR, 8K quality, vibrant colors, premium social media profile picture, centered composition, square format.

বিশ্বকাপের আমেজে নতুন ইমোজি কীভাবে বানাবেন?

শুধু প্রোফাইল ছবি নয়, ফুটবল বিশ্বকাপের আবহ ছড়িয়ে পড়েছে মেসেজিং প্ল্যাটফর্মেও। বন্ধুদের সঙ্গে ম্যাচ নিয়ে আলোচনা, ভবিষ্যদ্বাণী বা উদযাপনের মুহূর্ত আরও আকর্ষণীয় করতে বিশেষ ফুটবল-থিমের ইমোজি যুক্ত করা হয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ফুটবলপ্রেমীদের মতে, বিশ্বকাপের মরশুমে এই ধরনের নতুন ফিচার এবং এআই-নির্ভর কনটেন্ট তৈরির সুযোগ সোশ্যাল মিডিয়ার অভিজ্ঞতাকে আরও রঙিন করে তুলছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d