ওয়েব ডেস্ক: আর ডি বর্মন (RD Burman Biopic) ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাসে এক অনন্য নাম। রাহুলদেব বর্মনের (R. D. Burman) জীবন এ বার পর্দায়। ‘ডন ৩’ বিতর্কের মাঝেই বলিপাড়ার অন্দরমহলে ফিসফাস, ফারহান আখতার (Farhan Akhtar) নাকি আরডি বর্মণের বায়োপিকের প্রস্তুতি শুরু করেছেন। পরিচালক-প্রযোজক হিসেবে যেমন কনটেন্টকে এগিয়ে রাখেন, তেমন অভিনেতা হিসেবেও ফারহানের জুড়ি মেলা ভার। আর ডি বর্মনের জীবন নিয়ে একটি বায়োপিক তৈরি করছেন নীরজ পাণ্ডে। চিত্রনাট্য লেখার কাজও দ্রুত এগোচ্ছে।
শোনা যাচ্ছে এই ছবিতে ‘পঞ্চমদা’-র চরিত্রে দেখা যেতে পারে ফারহান আখতারকে। এই চরিত্রের জন্য বিশেষ প্রস্তুতি নিতেও তিনি শুরু করেছেন বলে জানা গিয়েছে। সেই প্রেক্ষিতে ‘ভাগ মিলখা ভাগ’ এবং ‘তুফান’-এর পর আবারও নতুন বায়োপিকে দেখা যাবে তাঁকে। কিংবদন্তি সুরকার ‘পঞ্চম দা’র জীবনীচিত্রে অভিনয়ের জন্য ইতিমধ্যেই নীরজ পাণ্ডের সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে ফারহান আখতারের। নীরজ চাইছেন, আরডির চরিত্রে ফারহানই অভিনয় করুক। কীভাবে ‘পঞ্চম দা’র সুরের মুর্ছনায় আজও আট থেকে আশির প্রজন্ম মেতে রয়েছে, বায়োপিকে সেই জীবনশৈলীই তুলে ধরবেন নীরজ পাণ্ডে। ছবির নির্মাতারা ইতিমধ্যেই আর ডি বর্মনের বেশ কয়েকটি জনপ্রিয় গানের স্বত্ব সংগ্রের কাজ শুরু করেছেন। ফলে ছবিতে তাঁর সুরসৃষ্টির উল্লেখযোগ্য অংশ তুলে ধরা সম্ভব হবে।
আরও পড়ুন: আসছে রুদ্র-পরম জুটি, মুক্তি পেল বাংলা ছবি ‘আবার হাওয়া বদল







