Saturday, June 13, 2026
HomeScroll৬ বছর জেলবন্দি, তাও হয়নি বিচার? দিল্লিকাণ্ডে ফের জামিনের আর্জি শারজিল, উমরের
Sharjeel Imam-Umar Khalid

৬ বছর জেলবন্দি, তাও হয়নি বিচার? দিল্লিকাণ্ডে ফের জামিনের আর্জি শারজিল, উমরের

আগামী ৪ জুলাই মামলার পরবর্তী শুনানি, জামিন পাবেন ধৃতরা?

ওয়েব ডেস্ক: ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় (Delhi Violence Case 2020) ফের জামিনের (Bail) আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন জেলবন্দি শারজিল ইমাম (Sharjeel Imam) এবং উমর খালিদ (Umar Khalid)। শনিবার দিল্লির একটি আদালতে নতুন করে জামিনের আর্জি জমা দেওয়া হয়েছে। আবেদনে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টে (Supreme Court) আগের জামিনের আবেদন খারিজ হওয়ার পর ছয় মাসেরও বেশি সময় কেটে গেলেও মামলার বিচারপ্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

২০২০ সালে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনের সময় উত্তর-পূর্ব দিল্লিতে ব্যাপক হিংসার ঘটনা ঘটে। সরকারি হিসাব অনুযায়ী, ওই সংঘর্ষে ৫৩ জনের মৃত্যু হয়েছিল এবং ৭০০-রও বেশি মানুষ আহত হয়েছিলেন। সেই ঘটনার তদন্তে দিল্লি পুলিশ সারজিল ইমাম ও উমর খালিদকে অন্যতম মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে। এরপর থেকেই তাঁরা কারাবন্দি।

আরও পড়ুন: ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ! উপেন্দ্র দ্বিবেদী উত্তরসূরি আদতে কে? দেখুন

আদালতে দাখিল করা আবেদনে সারজিল ইমাম জানিয়েছেন, তিনি প্রায় ছয় বছর ধরে হেফাজতে রয়েছেন। তাঁর দাবি, গত জানুয়ারিতে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পর মামলার শুনানি বা বিচারপ্রক্রিয়ায় তেমন কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। সেই কারণেই তাঁকে জামিন দেওয়া উচিত বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত দায়রা বিচারক সুমেধ সাইনির বেঞ্চে মামলাটি উঠেছে। আদালত এই বিষয়ে দিল্লি পুলিশের বক্তব্য জানতে চেয়েছে। আগামী ৪ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d