Wednesday, June 17, 2026
HomeBig newsবৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা ফলাফল
Joint Entrance Examination results 2026

বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা ফলাফল

র‌্যাঙ্ক কার্ড বিকেল ৪টে থেকে ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা

ওয়েব ডেস্ক : গত ২৪ মে হয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা (Joint Entrance Examination)। এই বড় পরীক্ষার একমাস পরে প্রকাশিত হতে চলেছে ফলাফল (Joint Entrance Examination results 2026)। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে আগামী ১৮ জুন, বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। দুপুর দেড়টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (Joint Entrance Board)। প্রথমে ১০ জনের মেধা তালিকা প্রকাশ করা হবে। বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষর্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন।

পরীক্ষার ফলাফল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট www.jeeb.nic.in ও www.wbjeeb.in -এর মাধ্যমে জানতে পারবেন পরীক্ষার্থীরা। তাঁরা তাঁদের র‌্যাঙ্ক কার্ড ১৮ জুন বিকেল ৪টে থেকে ডাউনলোড করতে পারবেন।

আরও খবর : পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

চলতি বছর ২৪ মে হয়েছিল জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা (Joint Entrance Examination)। প্রথম পত্রে ১০০ নম্বরের অঙ্কের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হয়েছিল। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা হয়েছিল দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। দ্বিতীয় পত্রে দু’টি বিষয়ে ১০০ নম্বর বরাদ্দ করা হয়েছিল।

চলতি বছর মোট ১,২০,৮৫৬ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন। ২৬৭ পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়েছিল পরীক্ষা। পরীক্ষার দিন বেশ কড়াকড়ি রাখা হয়েছিল। মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস নিষিদ্ধ রাখা হয়েছিল। অবশেষে সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে বৃহস্পতিবার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO