Friday, June 19, 2026
HomeScrollবিরোধী দলনেতা মামলায় বড় পদক্ষেপ তৃণমূলের! কৃষ্ণা রাওয়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন...
Sovandeb Chattopadhyay

বিরোধী দলনেতা মামলায় বড় পদক্ষেপ তৃণমূলের! কৃষ্ণা রাওয়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

মামলা সংক্রান্ত নথি পাঠানো হলে গ্রহণই করেননি বিধানসভার অধ্যক্ষের আইনজীবী ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, দাবি কল্যাণের

কলকাতা: রাজ্যের বিধানসভায় বিরোধী দলনেতা বিতর্কে (Opposition Leader Controversy) দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে (Division Bench) মামলা দায়ের করলেন তৃণমূল সাংসদ শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পাশাপাশি আইনজীবীর পক্ষ থেকে জানানো হয় যে, মামলা সংক্রান্ত নথি বিধানসভার অধ্যক্ষের আইনজীবী ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে পাঠানো হলে তাঁরা নাকি সেই নথি গ্রহণই করেননি।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে শুরু হয় বিতর্ক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। অন্যদিকে, এন্টালির বিধায়ক সন্দীপন সাহা দাবি করেন যে ৫৮ জন বিধায়কের সমর্থন রয়েছে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। সেই দাবির ভিত্তিতেই বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতকে স্বীকৃতি দেন।

আরও পড়ুন: যোগ দিবসে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়! হাইকোর্টে সাফ জানিয়ে দিল রাজ্য

স্পিকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন শোভনদেব চট্টোপাধ্যায়। গত দু’দিন ধরে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে সেই মামলার শুনানি চলে। বৃহস্পতিবার আদালত জানিয়ে দেয়, বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে আপাতত কোনও হস্তক্ষেপ করবে না আদালত। ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই বিরোধী দলনেতা পদে বহাল থাকছেন। যদিও মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি, আদালত জানিয়েছে জুলাই মাসে আবার এই মামলার শুনানি হবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto