Saturday, June 20, 2026
HomeScrollতৃণমূলের ভরাডুবির পরও চাটার্ড বিমানে দিল্লি যাত্রা অভিষেকের, কত খরচ জানেন?
Trinamool Congress

তৃণমূলের ভরাডুবির পরও চাটার্ড বিমানে দিল্লি যাত্রা অভিষেকের, কত খরচ জানেন?

দু’বছরে প্রাইভেট জেট ও কপ্টার ভাড়ায় ১০০ কোটি খরট তৃণমূলের

কলকাতা: তৃণমূলের ভরাডুবির পরও চাটার্ড বিমানে দিল্লি যাত্রা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। দিল্লি যাত্রাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে৷ তৃণমূলে ডামাডোল, বিদ্রোহের মাঝেও অভিষেকের আতিশয্যপূর্ণ যাত্রা নিয়ে সরব একাধিক নেতা৷ এমন অবস্খায় নির্বাচন কমিশনে জমা পড়া তৃণমূলের সর্বশেষ অডিট রিপোর্টও (TMC Audit Report 2024-25) প্রাসঙ্গিক হয়ে উঠেছে।রিপোর্ট বলছে, পর পর দু’টি অর্থবর্ষে শুধুমাত্র বিমান ও হেলিকপ্টার ভাড়ার পিছনেই তৃণমূল কংগ্রেসের (TMC) খরচ হয়েছে প্রায় ১০০ কোটি টাকা!চার্টার্ড বিমান ব্যবহার করে অভিষেকের দিল্লি যাত্রাকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা এবং বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ অভিষেকের চার্টার্ড বিমানে দিল্লি যাওয়াকে তিনিও যে সমর্থন করেন না।

সূত্রের খবর, প্রায় ৯০ কোটি টাকা খরচ হয়েছে শেষ দুই বছরে।২০২২-২০২৫ অবধি এই বিপুল খরচ হয়েছে। এর মধ্যে ত্রিপুরা, মেঘালয়, গোয়া খরচ রয়েছে। পাশাপাশি রাজ্যে হেলিকপ্টারেও খরচ হয়েছে প্রচুর টাকা। নির্বাচন কমিশনের মাধ্যমে সেই অডিট রিপোর্ট আনা হবে বলেই জানা গিয়েছে৷২০২৩-২৪ অর্থবর্ষে বিমান ও হেলিকপ্টার ভাড়ার পিছনেই তৃণমূল কংগ্রেসের খরচ হয়েছিল ৫৬.৩৩ কোটি টাকা এবং ২০২৪-২৫ অর্থবর্ষে খরচ হয়েছে আরও ৩৭.৩৪ কোটি টাকা। অর্থাৎ, দু’বছরে আকাশপথে যাতায়াত ও নির্বাচনী প্রচারের জন্য তৃণমূলশিবিরের মোট ব্যয়ের অঙ্ক দাঁড়িয়েছে ৯৩.৬৮ কোটি টাকা। কোনও আঞ্চলিক দলের ক্ষেত্রে খরচের এই বহর শুধু তাৎপর্যপূর্ণই নয়, নজিরবিহীনও বটে। ‘মা মাটি মানুষের’ পার্টির ক্ষেত্রে তা আরও অর্থবহ।অডিট রিপোর্টের ভেতরে ঢুকলে দেখা যাচ্ছে, ২০২৪-২৫ অর্থবর্ষে তৃণমূলের মোট আয় যেখানে ছিল ২১৯.৩৫ কোটি টাকা, সেখানে মোট ব্যয়ের অঙ্ক ছাড়িয়েছে ২২৭.৫৯ কোটি টাকা। ফলে বছর শেষে দল ৮.২৪ কোটি টাকার ঘাটতির (Deficit) মুখোমুখি হয়েছে। অথচ তার আগের বছর দল ৪১৪.৯১ কোটি টাকার উদ্বৃত্ত দেখিয়েছিল।

আরও পড়ুন: ৫৯০ কোটির প্রকল্প, ৭১ কোটি টাকার রোড ওভার ব্রিজ…! বঙ্গ সফরে ঢালাও কর্মসূচি প্রধামন্ত্রীর

বিমান পরিবহণের সঙ্গে যুক্ত ক্য়াপ্টেন বি পার্থসারথির সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাওয়া-আসার ভাড়া প্রায় ১১ লক্ষ টাকা। শুধু কলকাতা থেকে দিল্লি যেতে খরচ পড়ে সাড়ে ৬ লাখ টাকার মতো। চার্টার্ড ফ্লাইট ছাড়া এমনি দিল্লি যেতে বিমানের বিজনেস ক্লাসের ভাড়া লাগে ৪০ হাজার টাকা।ইকনমি ক্লাসের টিকিটের দাম ৫ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে। সুতরাং ৬ লাখের পরিবর্তে মাত্র ৪০ হাজারেই মিটে যেত কাজ। ‘নেতা’ যেতে পারতেন নেতা বিজনেস ক্লাসে। এনিয়ে কটাক্ষ করেছে অনেকেই।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto