Monday, June 29, 2026
HomeScrollফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনা
France

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনা

মৃত্যু হল অন্তত ১১ জনের

ওয়েব ডেস্ক : ফ্রান্সের (France) উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Plane Crash) মৃত্যু (Death) হল অন্তত ১১ জনের। রবিবার ন্যান্সি শহরের উপকণ্ঠ টম্বলেনের (Tomblaine) কাছে একটি বেসরকারি বিমান ভেঙে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে দমকল, পুলিশ ও জরুরি পরিষেবার একাধিক দল।

জানা যাচ্ছে, বিমানটি ন্যান্সি-এসে এয়ারফিল্ড থেকে উড়েছিল। তবে আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে টম্বলেন বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। কীভাবে এই বিপর্যয় ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ।

আরও খবর : মানস সরোবর যাত্রায় বিপাকে ভারতীয় পুণ্যার্থীরা, নেপালেই আটকে বহু মানুষ

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, বিমানটিতে স্কাইডাইভিং অভিযানে অংশ নিতে যাওয়া যাত্রী ও প্রশিক্ষকরা ছিলেন। যদিও নিহতদের পরিচয় বা তাঁদের জাতীয়তা সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে রাজি নয় প্রশাসন।

দুর্ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছাকাছি না যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। চলতি বছরে ফ্রান্সের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে এই ঘটনাকে দেখা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO