ওয়েব ডেস্ক : কেরলের (Kerala) ওয়েনাড় (Wayanad) জেলায় প্রবল বৃষ্টির জেরে মঙ্গলবার ভয়াবহ পাহাড় ধসের (Land Slide) ঘটনায় মৃত্যু (Death) হল অন্তত দু’জনের। ধসের সময় মালাপ্পুরম-ওয়েনাড় সংযোগকারী টানেল সড়ক প্রকল্পে কাজ চলছিল। ফলে বহু নির্মাণ শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। প্রশাসনের আশঙ্কা, এখনও অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নেমে তিনজনকে জীবিত উদ্ধার করেন। পরে পুলিশ, দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেন। ৩০ সদস্যের একটি এনডিআরএফ দল উদ্ধারকাজ চালাচ্ছে বলে খবর। ভূমিধসে প্রকল্পে ব্যবহৃত কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও খবর : ‘হানিমুন মার্ডার’ থেকে শিক্ষা! সোনমের ভুল এড়াতেই নাকি গুগুল সার্চ সিয়ার?
জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় এলাকায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অতিবৃষ্টির কারণেই পাহাড় ধস নেমেছে বলে প্রাথমিক অনুমান। পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক করেন কেরলের মুখ্যমন্ত্রী এবং উদ্ধারকাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।
এদিকে রাজ্যের কৃষিমন্ত্রী টি. সিদ্দিকি অভিযোগ করেছেন, এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। তাঁর দাবি, ভূমিধসের আশঙ্কার কথা আগেই জেলা প্রশাসন লিখিতভাবে প্রকল্প কর্তৃপক্ষকে জানিয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তাকে গুরুত্ব না দেওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে প্রশাসন।
দেখুন অন্য খবর :







