Friday, July 24, 2026
HomeScroll‘শর্টকাট নয়, মেধা আর সততারই জয় হওয়া উচিত’, নিট-বিক্ষোভে মুখ খুললেন শচীন
Sachin Tendulkar

‘শর্টকাট নয়, মেধা আর সততারই জয় হওয়া উচিত’, নিট-বিক্ষোভে মুখ খুললেন শচীন

কলকাতা: নিট (NEET) প্রশ্নফাঁসকে ঘিরে দেশজুড়ে ছাত্র আন্দোলনের আবহে এ বার মুখ খুললেন ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা, সততা এবং মেধার মর্যাদা বজায় রাখার পক্ষে সওয়াল করে তিনি বলেন, এমন পরিবেশ গড়ে তুলতে হবে যাতে ভবিষ্যতে কোনও পড়ুয়াকে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয় (Paper Leak)।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শচীন লেখেন, তাঁর বাবা ছিলেন একজন অধ্যাপক। ছোটবেলা থেকেই তিনি শিখিয়েছিলেন, ব্যর্থতা লজ্জার নয়, কিন্তু প্রতারণার কোনও স্থান নেই। শর্টকাটের পরিবর্তে কঠোর পরিশ্রম ও সততার পথেই এগিয়ে যাওয়ার শিক্ষা তিনি পেয়েছেন বলেও উল্লেখ করেন প্রাক্তন ক্রিকেটার।

আরও পড়ুন: সোনম অনশন ভাঙলেও আন্দোলনে অনড় সিজেপি, ধর্মেন্দ্রর ইস্তফা না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচদের

শচীনের কথায়, যে সমাজে কঠোর পরিশ্রমের চেয়ে শুধু ফলাফলকে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেখানে যোগ্যতার বদলে শর্টকাটের প্রবণতা বাড়ে। সেই কারণেই পরিশ্রমের পরও ন্যায্য মূল্যায়ন না পেলে ছাত্রছাত্রীদের হতাশ হওয়াটা স্বাভাবিক। তাই শিক্ষা ব্যবস্থায় এমন সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজন, যেখানে মেধা, সততা এবং পরিশ্রমই হবে সাফল্যের প্রধান ভিত্তি।

তিনি আরও বলেন, দেশের তরুণরাই ভারতের ভবিষ্যৎ। অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের দায়িত্ব রয়েছে তাঁদের আস্থা ও উদ্দীপনা বজায় রাখার। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই শিক্ষার্থীদের জন্য একটি ন্যায়সঙ্গত ও বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করা সম্ভব।

শচীনের আগে একই ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন বিরাট কোহলি, সানিয়া মির্জা এবং অভিনব বিন্দ্রাও। তাঁরা প্রত্যেকেই শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছেন। নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলনের মধ্যেই দেশের ক্রীড়াজগতের একের পর এক তারকার এই বার্তা নতুন মাত্রা যোগ করেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99