HomeScrollগয়ায় দুই নাবালককে হেনস্থার অভিযোগ, গ্রেফতার ২
Bihar

গয়ায় দুই নাবালককে হেনস্থার অভিযোগ, গ্রেফতার ২

শেরঘাটির কাছে পাহাড়ি এলাকায় বাইকে যাওয়ার সময় আটকে দেওয়ার অভিযোগ, ঘটনায় জড়িত অন্যদের খুঁজছে পুলিশ

ওয়েব ডেস্ক : ফের এক কিশোর ও কিশোরীকে হেনস্থা এবং মারধরের অভিযোগ উঠল। এবার বিহারের (Bihar) গয়াতে (Gaya) এই ঘটনা ঘটেছে বলে খবর। সোমবার শেরঘাটি থানা মহুয়াডিহ গ্রামে একটি পাহাড়ের কাছে ঘটনাটি ঘটে। ঘটনার একটি ভিডিয়ো পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তার পরেই তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালক ওই ছেলে ও মেয়েটি মোটরবাইকে করে ওই এলাকা দিয়ে যাচ্ছিল। সেই সময় একদল যুবক তাঁদের পথ আটকায় বলে অভিযোগ। তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বাইকের চাবি নিয়ে নেওয়া এবং টায়ার ফুটো করে দেওয়ার অভিযোগও রয়েছে। কিছু সময় তাঁদের ওই জায়গায় আটকে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

আরও খবর :  মিলন প্রধানের জামিন নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য, সোমবার শুনানি

ঘটনার ভিডিয়ো পুলিশের নজরে আসার পরই মামলা রুজু করা হয়। গয়ার এসএসপি সুশীল কুমার জানিয়েছেন, শেরঘাটি থানায় এফআইআর দায়ের হয়েছে এবং দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত ছিল, তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে।

পুলিশ (Police) একই সঙ্গে ভিডিয়োটির সত্যতা এবং ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখছে। নাবালক দু’জন কীভাবে ওই এলাকায় পৌঁছেছিল এবং ঠিক কী ঘটেছিল, তা নিয়েও তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

গয়ার এই ঘটনার আগে বিহারের অন্য কয়েকটি জায়গাতেও নাবালিকা ও তরুণীদের হেনস্থার অভিযোগের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল। বাঁকায় মন্দার পাহাড় এলাকায় একটি নাবালিকাকে হেনস্থার অভিযোগে পুলিশ মামলা করেছে। সমস্তিপুরেও একই ধরনের একটি ভিডিয়ো সামনে আসার পর কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল।

[youtube-feed feed=1]
Read More

Latest News