HomeScrollচোরবাগান কাণ্ডের পর বিসর্জনে বাড়তি নজরদারি, কলকাতার দায়িত্বে ১২ আইপিএস
kolkata police

চোরবাগান কাণ্ডের পর বিসর্জনে বাড়তি নজরদারি, কলকাতার দায়িত্বে ১২ আইপিএস

সপ্তমীর দুর্ঘটনার পর প্রতিমা নিরঞ্জন ঘিরে নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। কলকাতা-সহ চার শহরে নজরদারির দায়িত্বে ১৮ জন আইপিএস আধিকারিক। ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট সূচি মেনে চলবে তদারকি।

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর শেষ পর্বে প্রতিমা নিরঞ্জন নির্বিঘ্নে সম্পন্ন করাই এখন প্রশাসনের অন্যতম লক্ষ্য। সেই কারণে বিসর্জনের নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে কলকাতা (Kolkata)-সহ চারটি শহরে দায়িত্ব ভাগ করে দিল রাজ্য পুলিশ। মোট ১৮ জন আইপিএস আধিকারিককে এই কাজে নিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ১২ জন থাকবেন কলকাতা পুলিশ এলাকায়। বাকি ছ’জন দায়িত্ব সামলাবেন হাওড়া, বারাকপুর ও চন্দননগরে।

মঙ্গলবার রাজ্য পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিসর্জন পর্বের তদারকি করবেন নিযুক্ত আধিকারিকরা। কলকাতা পুলিশ এলাকায় ২১ ও ২৩ অক্টোবর দায়িত্বে থাকবেন গৌরব শর্মা, সোমা দাস মিত্র, রশিদ মুনির খান, আকাশ মাঘারিয়া, সুরেশকুমার চাডিভে এবং ধৃতিমান সরকার। ২২ ও ২৪ অক্টোবর নজরদারির দায়িত্ব পালন করবেন প্রবীণকুমার ত্রিপাঠী, ইমরান ওয়াহাব, শীষ রাম ঝাঝরিয়া, সৌম্য রায়, পারিজাত বিশ্বাস এবং সিদ্ধার্থ ধাপোলা।

আরও খবর :  দশমীর বিসর্জনে বৃষ্টি বাধা হবে না তো?

অন্য তিন শহরের ক্ষেত্রেও নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়েছে। হাওড়া পুলিশ জেলায় ২১ ও ২৩ অক্টোবর থাকবেন ইন্দ্র চক্রবর্তী এবং ২২ ও ২৪ অক্টোবর দায়িত্বে থাকবেন আভারু রবীন্দ্রনাথ। বারাকপুরে নজরদারির দায়িত্ব পেয়েছেন পলাশচন্দ্র ঢালি ও দ্যুতিমান ভট্টাচার্য। চন্দননগরে বিসর্জন পর্বের তদারকি করবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও সন্দীপ মণ্ডল।

গত ১৭ অক্টোবর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জন দর্শনার্থীর মৃত্যু হয়েছিল। সেই কারণে বিশর্জন নিয়ে আরও সতর্ক প্রশাসন।

[youtube-feed feed=1]
Read More

Latest News